হোম > সারা দেশ > বরিশাল

উজিরপুরে নিজ হাতে খাল পরিষ্কার করলেন ইউএনও

ডেঙ্গু প্রতিরোধ ও পরিবেশ রক্ষায়

উপজেলা প্রতিনিধি, উজিরপুর (বরিশাল)

বরিশালের উজিরপুরে উপজেলা পরিষদসংলগ্ন খালে নেমে নিজ হাতে পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আলী সুজা। মশার বংশবিস্তার রোধ, ডেঙ্গুর ঝুঁকি কমানো এবং পরিবেশের ভারসাম্য রক্ষায় সাধারণ মানুষের মধ্যে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়।

শুক্রবার উজিরপুর উপজেলা প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগে এবং ‘বিডি ক্লিন’ বরিশালের সহযোগিতায় এই পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়। এ সময় ইউএনও মো. আলী সুজা নিজে খালে নেমে পরিচ্ছন্নতাকর্মী ও তরুণ স্বেচ্ছাসেবীদের সঙ্গে হাত লাগিয়ে ময়লা-আবর্জনা পরিষ্কার করেন।

অভিযানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর নির্বাহী কর্মকর্তা মো. সাইফুর রহমান খান, বিডি ক্লিন বরিশাল বিভাগের সমন্বয়ক জায়েদ ইরফান, সহ-সমন্বয়ক আরিফ হোসেন, সমন্বয়ক আনজুম খান, আঁখি ইসলামসহ স্থানীয় বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবীরা।

খাল পরিষ্কারের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা বলেন, উপজেলা শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত এই খালটি দীর্ঘদিন ধরে ময়লা-আবর্জনা ফেলে দূষিত করা হয়েছে। এতে প্রচণ্ড দুর্গন্ধের সৃষ্টি হয়ে পথচারীদের চলাচল দুর্বিষহ হয়ে উঠেছে। পাশাপাশি মশার উপদ্রব বেড়ে যাওয়ায় ডেঙ্গুর প্রাদুর্ভাবের আশঙ্কা দেখা দিয়েছে।

তিনি আরও বলেন, স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে খালটি পরিষ্কারের এই মহৎ উদ্যোগে অনেকেই স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছেন। যারা সহযোগিতা করেছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানাই। আমরা চাই, প্রত্যেকে নিজ নিজ বাড়ির আশপাশ পরিষ্কার রাখবেন এবং এডিস মশার বংশবিস্তার রোধে সচেতন হবেন। সবার সম্মিলিত প্রচেষ্টায় একটি পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলেই আমরা সুস্থ ও সুন্দর জীবনযাপন করতে পারব।

দুর্বৃত্তদের বিষাক্ত স্প্রে প্রয়োগে ঘুমন্ত ইমামের মৃত্যু, এলাকায় শোকের ছায়া

যুদ্ধ যখন অনিবার্য, মেজর জিয়া তখন যুদ্ধের ডাক দিলেন: জহির উদ্দিন স্বপন

জিয়া এ দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন : হাফিজ ইব্রাহিম

গভীর রাতে ইউএনওর অভিযান, আটক ৪

মির্জাগঞ্জে সকালে হাঁটতে গিয়ে বাসের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

বরিশাল বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

২৬ ইউপিতে চেয়ারম্যান প্রার্থী খুঁজছে বিএনপি, সময় ১৫ দিন

কুয়াকাটা সৈকতে পরিবেশ অধিদপ্তরের পরিচ্ছন্নতা অভিযান

তালতলীতে ধসে পড়ছে পায়রা নদীর বেড়িবাঁধ, ঝুঁকিতে ১৫ গ্রাম

পায়রা বন্দরের বহির্নোঙরে ৬২ হাজার টন কয়লাবাহী জাহাজ