হোম > সারা দেশ > বরিশাল

জলঢাকায় দাড়িপাল্লার সমর্থনে শোডাউন

উপজেলা প্রতিনিধি, জলঢাকা (নীলফামারী)

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু হলো আজ থেকে। আজ বৃহষ্পতিবার নির্বাচনি প্রচার শুরুর প্রথম দিনেই নীলফামারী-৩ (জলঢাকা) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা ওবায়দুল্লাহ সালাফীর সমর্থনে দাড়িপাল্লা মার্কার গণমিছিল করেছে জলঢাকা উপজেলা জামায়াত।

বিকাল ৪ টা ৩০ মিনিটে উপজেলা কার্যালয় আল-ফালাহ থেকে মিছিলটি শুরু হয়।

মাওলানা ওবায়দুল্লাহ সালাফী ছাড়াও জামায়াতের জেলা কর্ম পরিষদ সদস্য প্রভাষক সাদের হোসেন, জামায়াতের ভারপ্রাপ্ত আমির ও জলঢাকা প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব কামরুজ্জামান, উপজেলা সেক্রেটারি মোয়াম্মার আলহাছান, উপজেলা সহসেক্রেটারি মুজাহিদ মাসুম, জামায়াত নেতা ফয়সাল মুরাদ, এবি পার্টির জেলা সেক্রেটারি অধ্যাপক আলতাফ হোসেন। এনসিপি নেতা মোহাইমিনুল রহমান সানা মিছিলে নেতৃত্ব দান করেন।

উল্লেখ্য যে, দীর্ঘ প্রায় ১৭ বছর পরে জামায়াত তার নিজস্ব প্রতীকে নির্বাচন করার সুযোগ পাচ্ছে। এ কারণে নেতাকর্মীরা অত্যন্ত উজ্জীবিত বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

দেশের ভঙ্গুর অর্থনীতি সচলে বাজেট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: আলতাফ চৌধুরী

ভাঙ্গা-কুয়াকাটা ৬ লেন সড়ক, ভোলা সেতুর দাবিতে এক হচ্ছেন ১৮ এমপি

নারী সমাজকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে কাজ করছেন প্রধানমন্ত্রী

ঢাকা-বরিশাল মহাসড়কে বাস-ট্রাক সংঘর্ষে আহত ৭

জিয়ানগরে বলেশ্বর নদে ট্রলার থেকে পড়ে জেলে নিখোঁজ

ঝালকাঠি ২৫০ শয্যা হাসপাতাল দ্রুত চালুর দাবিতে মানববন্ধন

ইতিহাসের নিদর্শন বাকেরগঞ্জের মুগা খান জামে মসজিদ

নেছারাবাদে সম্ভাবনার নতুন দিগন্তে বিশ্বমানের জাহাজ নির্মাণ শিল্প

আমাদের যারা গালি দেয়, আমরা তাদের সালাম দেই

গৌরনদীতে মডেল মসজিদ নির্মাণ কাজ চালুর দাবিতে মানববন্ধন