হোম > সারা দেশ > চট্টগ্রাম

অবৈধ অনুপ্রবেশের দায়ে আরাকান আর্মির সহযোগীসহ আটক ২

উপজেলা প্রতিনিধি, উখিয়া (কক্সবাজার)

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের তুমব্রু পশ্চিমকুল এলাকায় অনুপ্রবেশের দায়ে আরাকান আর্মির সহযোগীসহ এক বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার দুপুরে বাংলাদেশ-মিয়ানমার তুমব্রু সীমান্তে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, মিয়ানমারের মংডু জেলার মেদাইক গ্রামের উচলা চাকমার ছেলে ওলাই চাকমা (২৪), যিনি আরাকান আর্মির সহযোগী হিসেবে পরিচিত। তার সঙ্গে আটক হয়েছেন রাঙামাটি সদরের বেদবেদি এলাকার জ্ঞানরঞ্জন চাকমার ছেলে নয়ন চাকমা (৩০)।

বিজিবি সূত্রে জানা গেছে, ৩৪ বিজিবি কক্সবাজার ব্যাটালিয়নের তত্ত্বাবধানে পরিচালিত এ অভিযানে বিজিবির একটি দল সীমান্ত এলাকায় নজরদারির সময় সন্দেহজনক চলাচল দেখে তাদের আটক করে। পরবর্তীতে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওলাই চাকমার আরাকান আর্মির সহযোগী হিসেবে সংশ্লিষ্টতা পাওয়া যায়। তারা কী উদ্দেশ্যে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে তা জানতে তদন্ত চলছে।

বিজিবি সূত্রে আরও জানানো হয়, সীমান্ত এলাকায় অপরাধ দমন, মাদক ও চোরাচালান বিরোধী অভিযান এবং নিরাপত্তা জোরদারে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

এ বিষয়ে ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম জানান, সীমান্ত এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং অবৈধ অনুপ্রবেশ রোধে বিজিবির তৎপরতা অব্যাহত রয়েছে। আটককৃতদের প্রচলিত আইন অনুযায়ী পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল উদ্ধার

চকরিয়ায় বন্য হাতির আক্রমণে প্রাণ গেল বৃদ্ধের

আগামী দিনে সরকারি দল হবে জামায়াত: এটিএম মাছুম