হোম > সারা দেশ > চট্টগ্রাম

নাসিরনগরে শিশুকে ধর্ষণের পর হত্যা, অভিযোগ বাবার

প্রতিনিধি, চাতলপাড় বন্দর (ব্রাহ্মণবাড়িয়া)

প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে ৮ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ ওঠেছে। বুধবার সকাল ১০ টায় উপজেলার হরিপুর ইউনিয়নের শংকারদহ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত হাবিবা (৮) উপজেলার হরিপুর ইউনিয়নের শংকারদহ এলাকার মনুছ মিয়ার মেয়ে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, শিশুটিকে মঙ্গলবার সন্ধ্যা থেকেই খুঁজে পাওয়া যাচ্ছিল না, এলাকায় মাইকিং করার পাশাপাশি সারারাত খোঁজাখুঁজির পর সকালে তার বাবা পাশের বাড়ির এক রুমে হাবিবার লাশ দেখতে পায়। পরে খবর পেয়ে নাসিরনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শিশুটির লাশ উদ্ধার করে।

স্থানীয় যুবক কাশেম মিয়া বলেন, এ ধরণের ঘটনা আমাদের এলাকায় প্রথম, আমরা এর সর্বোচ্চ বিচার চাই, দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক।

নিহতের বাবা মনুছ মিয়া বলেন, আমার মা ছাড়া মেয়েটাকে যারা এভাবে হত্যা করেছে আমি তাদের ফাঁসি চাই।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকছুদ আহম্মদ বলেন, লাশ উদ্ধার করা হয়েছে, তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

দেবিদ্বারে পাওনা টাকার জন্য ব্যবসায়ীকে হত্যার অভিযোগ

সংঘর্ষে পায়ের গোড়ালি বিচ্ছিন্ন ছাত্র শিবির কর্মীর

শিক্ষা মন্ত্রীর উপজেলায় ৮৩ জন এসএসসি পরীক্ষার্থী অনুপস্থিত

পুলিশের পোশাক পরে একরাতে তিন বাড়িতে ডাকাতি

অস্ত্র হাতে হামলার ছবি ভাইরাল, প্রশাসন বলল শনাক্ত করা যায়নি

চট্টগ্রামে এসএসসি পরীক্ষায় অনুপস্থিত ১০০৩

প্রথম দিনেই ভুল প্রশ্নপত্রে দেবিদ্বারে এসএসসি পরীক্ষা

টেকনাফে ডাকাতির মাল ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বে ৩ ডাকাতের মৃত্যু

কুমিল্লা বোর্ডে প্রথমদিনেই অনুপস্থিত ১,৪২৫ পরীক্ষার্থী

মেঘনায় জোয়ারে ভেসে এলো অজ্ঞাত যুবকের লাশ