হোম > সারা দেশ > চট্টগ্রাম

সুধারামে দাঁড়িপাল্লার পক্ষে মোটর শোভাযাত্রা

জেলা প্রতিনিধি, নোয়াখালী

নোয়াখালী-৪ (সুধারাম-সুবর্নচর) আসনে জামায়াত মনোনীত এমপি প্রার্থী ও নোয়াখালী জেলা জামায়াতের আমির ইসহাক খন্দকারের নেতৃত্বে নোয়াখালী পৌরসভা ও নোয়াখালী সদরে দাঁড়িপাল্লার পক্ষে এক মোটর শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

শনিবার (৮ অক্টোবর) দুপুরে নোয়াখালী পৌরসভা গেইট থেকে মোটর শোভাযাত্রা শুরু হয়।

শোভাযাত্রায় দাঁড়িপাল্লার পক্ষে ভোট চেয়ে বিভিন্ন স্লোগানে উচ্ছ্বসিত হয় নোয়াখালী-৪ আসনের জামায়াতের নেতাকর্মীরা।

এ সময় দাঁড়িপাল্লার প্রতিকৃতি, দলীয় ও জাতীয় পতাকা বহন ছাড়াও এক রঙের গেঞ্জি পরিহিত অবস্থায় দলীয় নেতাকর্মীরা মোটরসাইকেল শোভাযাত্রায় অংশ নেয়। নোয়াখালী-৪ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী ইসহাক খন্দকার এর সাথে জেলা ও উপজেলা নেতারা মোটর শোভাযাত্রায় অংশগ্রহণ করেন।

এসময় উপস্থিত ছিলেন নোয়াখালী সদর উপজেলা আমির হাফেজ মহিউদ্দিন, শহর আমির মাওলানা মো. ইউসুফ, সদর সেক্রেটারি ডা. মিরাজুল ইসলাম, শহর সেক্রেটারি মাওলানা মো. মায়াজ। জেলা কর্মপরিষদ সদস্য হাফেজ মাওলানা আব্দুল্লাহ, নাজমুল ইসলাম শামিম। নোয়াখালী শহর জামায়াতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট রাকিব আব্দুল্লাহ প্রমুখ নেতারা।

শহীদ জিয়ার স্মৃতি সংরক্ষণে উদ্যোগ নেবে সরকার

নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ জনকে পুলিশে দিয়েছে ছাত্রদল

হাইমচরে তাল পাড়তে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে জখম

সাবেক মেয়র মনজুরসহ ২৯ জনের নামে মামলা

১৮ মামলার আসামি ‘সাদা আনোয়ার’ গাঁজাসহ গ্রেপ্তার

চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ইউএনও কুমিল্লার মাহমুদা জাহান

বিএনপি আবারও আ.লীগের ফাঁদে পড়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

যুবদলের কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে চট্টগ্রামে মিছিল

চৌদ্দগ্রামে মাদকে বাধা দেওয়ায় গ্রামবাসীর ওপর হামলা, গ্রেপ্তার ১

কাফনের কাপড় পরে নিষিদ্ধ যুবলীগের ৫৮ সেকেন্ডের মিছিল