হোম > সারা দেশ > চট্টগ্রাম

নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে পুলিশে দিলো বৈষম্যবিরোধী আন্দোলনের নেতারা

উপজেলা প্রতিনিধি, পটিয়া (চট্টগ্রাম)

চট্টগ্রামের পটিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে পুলিশে দিয়েছে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতারা। তার নাম নুরুল ইসলাম রুবেল (২৭)। তিনি পটিয়া পৌরসভার ১নং ওয়ার্ড কাগজীপাড়া এলাকার নুর নবীর ছেলে এবং উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক। বৃহস্পতিবার সকাল ১০টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া বাদামতল এলাকা থেকে তাকে ধরে পুলিশের হাতে তুলে দেয়া হয়।

স্থানীয় সূত্র জানায়, রুবেলসহ কয়েকজন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঘোষিত লকডাউন কর্মসূচি পালন করতে বাদামতল এলাকায় গেলে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাকর্মীরা সেখানে উপস্থিত থেকে তাদের প্রতিহতের চেষ্টা করে। এসময় রুবেলকে হাতেনাতে ধরে পুলিশের কাছে তুলে দেয়া হয়।

চট্টগ্রাম দক্ষিণ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক গোলাম মওলা মাশরাফ বলেন, বৃহস্পতিবারের লকডাউনকে কেন্দ্র করে রুবেলের নেতৃত্বে বাদামতল এলাকায় ছাত্রলীগের একটি নাশকতার পরিকল্পনা ছিল। আমরা বুঝতে পেরে তাদের ধাওয়া দিলে অন্যরা পালিয়ে গেলেও রুবেলকে ধরে পুলিশের হাতে সোপর্দ করেছি। নিষিদ্ধ ছাত্রলীগের কার্যক্রম প্রতিহত করতে আমরা রাজপথে প্রস্তুত আছি।

পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুজ্জামান বলেন, আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা রুবেল দীর্ঘদিন ধরে দলীয় কার্যক্রমে সক্রিয় ছিলেন। তাকে আদালতে সোপর্দ করা হবে।

স্কুলের নববর্ষের অনুষ্ঠান থেকে ফেরার পথে কিশোরকে ছুরিকাঘাত

সংরক্ষিত বনভূমি দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ

সংস্কৃতি, সম্প্রীতি ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনের প্রত্যয় নববর্ষ উদযাপনে

আইনশৃঙ্খলা সভায় গরু চুরি ঠেকানোর দাবি, রাতেই একই এলাকায় ৩ গরু চুরি

চট্টগ্রামে হাসনাত আবদুল্লাহর সঙ্গে মব সৃষ্টির অভিযোগ ছাত্রদল-যুবদলের বিরুদ্ধে

পটিয়ায় খাল থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

মাদক ও মানবপাচার নির্মূলে বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

শাহরাস্তি ও হাজীগঞ্জে খাজনা বন্ধের ঘোষণা এমপির

মালয়েশিয়া যাওয়ার পথে ট্রলারডুবি, নিখোঁজ ৫ পরিবারে উদ্বেগ-উৎকণ্ঠা

২৪-এর গণআন্দোলনের সঙ্গে যারা যুক্ত, তারাই বাস্তবতা তুলে ধরতে সক্ষম