হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে একীভূত ব্যাংকের শাখায় আমানতকারীদের তালা

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রামের আগ্রাবাদে একীভূত হওয়া পাঁচ ব্যাংকের কয়েকটি শাখায় তালা দিয়েছে আমানতকারীরা। আমানতকারী অ্যাসোসিয়েশন নামের একটি সংগঠনের ব্যানারে এই কর্মসূচি পালন করা হয়।

সোমবার সকাল ১১টার দিকে কয়েকশ আমানতকারী মিছিল নিয়ে এসে প্রথমে এক্সিম ব্যাংকের আগ্রাবাদ শাখায় কর্মরত সব কর্মকর্তা কর্মচারীদের বাইরে বের করে দিয়ে তালা লাগিয়ে দেন। এরপর ইউনিয়ন ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি শাখায়ও তালা দেন তারা।

ভুক্তভোগীরা জানান, আওয়ামী লীগ সরকারের শেষ সময় থেকেই ব্যাংকগুলো থেকে চাহিদামতো টাকা তুলতে পারছেন না তারা। কোটি টাকার ওপর ব্যাংকে জমা থাকলেও এক হাজার টাকার চেকও পাস করছে না। সরকার মাঝে মধ্যে আমানতকারীদের টাকা ফেরত দিতে টাকা সাপ্লাই দিলেও সেই টাকা ব্যাংকের স্টাফরা বেতন ভাতা হিসেবে নিয়ে নিচ্ছেন কিন্তু গ্রাহকের আমানত ফেরত দিচ্ছেন না। অন্তর্বর্তী সরকার দুর্বল ব্যংকগুলোতে একিভুত করার সিদ্ধান্ত নিলেও তার সুফল আমানতকারীরা পাচ্ছেন না।

আন্দোলনে অংশ নেয়া অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা শরীফুল ইসলাম জানান, অবসরের পর এক কোটি ১৮ লাখ টাকা পেয়েছিলাম যার পুরোটায় গ্লোবাল ইসলামী ব্যাংকে এফডিআর করে রেখেছিলাম। যে ইন্টারেস্ট আসতো তাই দিয়ে আমার সংসার চলতো। প্রায় ২ বছর ধরে কোন টাকা দিচ্ছে না ব্যাংক থেকে। এই অবস্থায় পরিবার পরিজন নিয়ে পথে বসার উপক্রম হয়েছে।

আন্দোলনে আসা আরেকজন আব্দুর রহমান ফাস্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকে। ব্যবসায়িক লেনদেন করেন তিনি। দুই বছর আগেও ক্ষুদ্র উদ্যোক্তা হিসেবে বেশ সচ্ছল জীবন ছিল তার। দেড় বছরের বেশি সময় ব্যাংকিং লেনদেন নেই। তাই বন্ধ হয়ে গেছে তার ব্যবসা প্রতিষ্ঠানটিও। এই অবস্থায় ব্যাংকে জমানো নিজের টাকা পাওয়ার আশায় এসেছেন তিনি।

সাড়ে ১২ টার দিকে আন্দোলনকারীরা চলে গেলে পুলিশের উপস্থিতিতে তালা খুলে নেয় ব্যাংক কর্তৃপক্ষ।

সহকারী পুলিশ কমিশনার (ডবলমুরিং) খায়রুল বাশার জানান, আমানতকারীদের পুর্বনির্ধারিত কর্মসূচিকে কেন্দ্র করে সকাল থেকেই আগ্রাবাদ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। তারা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করে চলে গেছে। ব্যাংকগুলোর পরিস্থিতি এখন স্বাভাবিক আছে।

জেডএম

চান্দিনায় স্বামীকে বেঁধে রেখে গৃহবধূর শ্লীলতাহানি, আটক ৪

টেকনাফে সংরক্ষিত বনাঞ্চলে বাউন্ডারি ওয়াল

৮ বছরেও শেষ হয়নি ২০ কিলোমিটার মহাসড়কের নির্মাণকাজ

দেবিদ্বারে ইউপি কার্যালয় থেকে গ্রেপ্তার চেয়ারম্যান

পটিয়ায় পেশাজীবী দলের যুগ্ম আহ্বায়ককে ছুরিকাঘাত, চমেকে ভর্তি

১০ হাজার কোটি টাকা ব্যয়েও মিলছে না সুফল

জলবায়ু পরিবর্তন প্রকল্পে দুর্নীতি

সুইসগেট নির্মাণ হলে জোয়ারের পানি নিয়ন্ত্রণ সম্ভব হবে: চসিক মেয়র

চাঁদপুরের ১৮ রাইস মিল বন্ধের পথে

বর্ষাতেও বেড়িবাঁধ পুনর্নির্মাণের উদ্যোগ নেই, ঘূর্ণিঝড় আতঙ্কে উপকূলের মানুষ