হোম > সারা দেশ > চট্টগ্রাম

বহিষ্কৃত শিবির নেতা জিসান রিমান্ড শেষে ফের কারাগারে

তদন্তের স্বার্থে এই মুহূর্তে কিছুই বলা যাচ্ছে না: ওসি ডিবি

জেলা প্রতিনিধি, কুমিল্লা

ছবি: আমার দেশ

ধর্ষণ ও জোরপূর্বক ভ্রূণ নষ্ট করার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেপ্তার শিবিরের কেন্দ্রীয় নেতা জিসানকে দুই দিনের রিমান্ড শেষে ফের কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। বিষয়টি নিশ্চিত করেছেন ডিবির ওসি শামসুল আলম শাহ।

মঙ্গলবার বিকেলে কুমিল্লার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত-৩ এর বিচারক তৈয়ব উদ্দিন আহমেদ জিসান মিয়াকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কুমিল্লা ওসি ডিবি শামসুল আলম শাহ জানান, দুই দিনের রিমান্ড শেষে আমরা আদালতে তুলেছিলাম । আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন । রিমান্ডে কোনো তথ্য পাওয়া গেছে কি না এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, তদন্তের স্বার্থে এই মুহূর্তে কিছুই বলা যাচ্ছে না ।

শিবির নেতা জিসানের আইনজীবী মনির হোসেন পাটোয়ারী জানান, মঙ্গলবার ৪টা ৪০মিনিটে ডিবি পুলিশ কুমিল্লার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত-৩ এর বিচারক তৈয়ব উদ্দিনের এজলাসে উপস্থিত করে । এ সময় মাননীয় আদালত জিসানের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়ে আর কোনো দরখাস্ত না থাকায় কারাগারে পাঠানোর নির্দেশ দেন ।‌

এর আগে গত ১২ জুন শুক্রবার রাতে জেলার লাকসাম রেলওয়ে জংশন এলাকা থেকে জিসানকে  অচেতন অবস্থায় উদ্ধার করা হয়।  ওই রাতে ওই নারী বাদী হয়ে জিসানকে প্রধান আসামি করে এবং ধর্ষণে সহায়তায় আরও তিনজনের বিরুদ্ধে মামলা করে। ওই মামলায় জিসানকে গত মঙ্গলবার বিকেলে কুমিল্লার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলি আদালত-৩ এর বিচারক তৈয়ব উদ্দিন আহমেদ জিসান মিয়ার জামিন আবেদন শুনানি শেষে তা নামঞ্জুর করেন এবং তাকে কারাগারে প্রেরণের আদেশ দিয়েছিলেন ।‌

গত রোববার ডিবি পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য জিসানের ৮ দিনের রিমান্ড আবেদন করলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছিল।

অভিযুক্ত জিসান মিয়া প্রধান বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী আন্তর্জাতিক সম্পাদক। তিনি শিবিরের কুমিল্লা জেলা পশ্চিম শাখার সাবেক সভাপতি। জিসান জেলার দাউদকান্দি উপজেলার বীরবাগ গ্রামের সফিকুল ইসলামের ছেলে। 

জিসান ছাড়াও মামলায় গ্রেপ্তার হওয়া অপর তিন আসামি হলেন সেকান্দর আলী (২৪), গোলাম রাব্বী (২৬) ও সজীব হাসান (২১)।

এমএইচ

নিষিদ্ধ আ. লীগের ব্যানার টানিয়ে ইউপি সদস্য গ্রেপ্তার

শ্যালিকাকে অপহরণ ও শ্লীলতাহানির দায়ে দুলাভাইয়ের যাবজ্জীবন

টেকনাফে বিএনপি ও যুবদলের অবস্থান কর্মসূচি

অফিস বাদ দিয়ে যুবদলের কর্মসূচিতে কুবির কর্মচারী

লোহাগাড়া যুবদলের বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল

হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে: জিয়াউর রহমান জিয়া

দেশের সব শিক্ষা ব্যবস্থা এক ছাতার নিচে আনা জরুরি: শিক্ষামন্ত্রী

কাপ্তাইয়ে বিরল প্রজাতির সাপ রেটিকুলেটেড পাইথন উদ্ধার

আ.লীগ মিছিল নয় দৌড়ের প্র্যাকটিস করে: চসিক মেয়র

রাঙামাটিতে রাতভর অভিযানে আ. লীগের ২১ নেতাকর্মী আটক