হোম > সারা দেশ > চট্টগ্রাম

নিষিদ্ধ ছাত্রলীগের বৈঠকের খবরে আ জ ম নাছিরের বাসায় পুলিশ

চট্টগ্রাম ব্যুরো

ছবি: সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ নগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের বাসায় অভিযান চালিয়েছে পুলিশ। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা সেখানে গোপন বৈঠক করছেন-এমন তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়। তবে অভিযান চালিয়ে কাউকে পাওয়া যায়নি।

বুধবার রাত সাড়ে ৯টার দিকে নগরের আন্দরকিল্লা মোড় এলাকায় তার বাসায় এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি থানার পুলিশ জানতে পারে, নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী আ জ ম নাছির উদ্দীনের বাসায় অবস্থান করে গোপন বৈঠক করছেন। এমন তথ্যের ভিত্তিতে পুলিশের একটি দল সেখানে অভিযান চালায়। তবে বাসায় গিয়ে সন্দেহভাজন কাউকে পাওয়া যায়নি।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহেদুল কবির অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আ জ ম নাছির উদ্দীনের বাসায় অভিযান চালানো হয়েছে। সেখানে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা গোপন বৈঠক করছেন বলে তথ্য ছিল। তবে অভিযান চালিয়ে কাউকে পাওয়া যায়নি।

আ জ ম নাছির উদ্দীন চট্টগ্রামের রাজনীতিতে আওয়ামী লীগের অন্যতম প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত। তিনি চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন। ২০১৫ সালের সিটি করপোরেশন নির্বাচনে মেয়র নির্বাচিত হয়ে ২০২০ সাল পর্যন্ত দায়িত্ব পালন করেন। এর আগে ছাত্রলীগের রাজনীতির মধ্য দিয়ে তাঁর রাজনৈতিক উত্থান। চট্টগ্রাম কলেজ ছাত্রলীগ থেকে শুরু করে কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতির দায়িত্বও পালন করেন তিনি।

এ ছাড়া বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও সহসভাপতি এবং চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর চট্টগ্রামের রাজনৈতিক অঙ্গনে দলটির নেতাকর্মীদের অনেকেই আত্মগোপনে চলে যান। এর মধ্যে আ জ ম নাছির উদ্দীনের রাজনৈতিক অবস্থান ও তার অনুসারীদের কর্মকাণ্ড নিয়ে বিভিন্ন সময়ে আলোচনা হয়েছে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দিতে যান চলাচল স্বাভাবিক

রাঙ্গুনিয়ায় আমনের বাম্পার ফলনের সম্ভাবনা

চাঁদপুরে দীপু মনি ও সুজিত রায় নন্দীর বাড়িতে আগুন

চট্টগ্রামে ড. ইউনূসের বাড়িতে আগুন

চৌদ্দগ্রামে সিরাতুন্নবী (স.) উপলক্ষে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

আ.লীগের অগ্নিসন্ত্রাস-নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিক্ষোভ

চট্টগ্রামে পুলিশের টহল ভ্যান নিয়ে পালাল চোর, ৬ ঘণ্টা পর উদ্ধার

‘আসব আসব না বলে, দেশে এসে আত্মসমর্পণ করুন’, হাসিনাকে ভূমি প্রতিমন্ত্রী

দুপুরের খাবার খেতে রেস্তোরাঁয় পুলিশ, টহল ভ্যান নিয়ে পালাল চোর

আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে পটিয়ায় বিএনপির বিক্ষোভ