হোম > সারা দেশ > চট্টগ্রাম

সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে বহিষ্কার যুবদল নেতা

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া

সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল জাহানকে বহিষ্কার করা হয়েছে। মঙ্গলবার (১৪ অক্টোবর) যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। পাশাপাশি তার সঙ্গে যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা দেওয়া হয়।

এছাড়া ব্রাহ্মণবাড়িয়া জেলা যুবদলের সভাপতি মো. শামীম মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, সোহেল জাহান শহরের গোকর্ণঘাট এলাকার বাসিন্দা হলেও বর্তমানে পরিবার নিয়ে কাজীপাড়ায় বসবাস করছেন। গত সোমবার (১৩ অক্টোবর) রাতে ব্রাহ্মণবাড়িয়া শহরে কাজিপাড়ায় সরকারি জমির মাপে বাধা ও সরকারি কর্মকর্তাকে মারধরের অভিযোগে সোহেল জাহানকে একদিনের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। আদালতের নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলার ইউএনও সিফাত মো. ইশতিয়াক ভূঁইয়া।

জানা যায়, শহরের কাজী মাহমুদ শাহ সড়ক সংলগ্ন কাজীপাড়ার উত্তর দিকে ১ নম্বর খতিয়ানের আওতাভুক্ত ১৫ শতাংশ সরকারি জায়গায় ব্যানবেইসের (বাংলাদেশ শিক্ষা তথ্য ও পরিসংখ্যান ব্যুরো) একটি প্রকল্পের ভবন নির্মাণের কাজ চলছিল। সোমবার দুপুরে উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার রফিকুল ইসলাম, জারিকারক বোরহান উদ্দিন এবং শিক্ষা মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জায়গাটি মাপজোখ করতে গেলে বাধা দেন সোহেল জাহান।

এসময় তিনি দাবি করেন, জায়গাটির একটি অংশ তার মালিকানাধীন। কর্মকর্তারা সরকারি কাজ চালিয়ে যেতে চাইলে তিনি উত্তেজিত হয়ে হাতাহাতিতে বোরহান আহত হন।

জামায়াতের সাবেক আমির মকবুল আহমাদের মৃত্যুবার্ষিকীতে দোয়া ও কবর জিয়ারত

বিএনপি নেতার বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও প্রতারণার অভিযোগে সংবাদ সম্মেলন

জহিরের কৃত্রিম পা সংযোজন ও চিকিৎসায় জামায়াতের সহায়তা

শিক্ষার্থীদের দাঁড় করিয়ে সংবর্ধনা, জেলা পরিষদ প্রশাসককে ঘিরে সমালোচনা

ব্রাহ্মণবাড়িয়ায় নিখোঁজের দুই দিন পর শিশু শিক্ষার্থীর বস্তাবন্দি লাশ উদ্ধার

মহেশখালীতে অর্ধশতাধিক যুবক নিখোঁজ, মানবপাচারকারীকে গ্রেপ্তারের দাবি

রাঙামাটিতে জল উৎসবে শেষ হলো নৃ-গোষ্ঠীর বর্ষবরণ

মাদকের বিরুদ্ধে সর্বস্তরের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে

রাজনৈতিক মতপার্থক্য থাকলেও পটিয়ার স্বার্থে সবাই এক

শিক্ষার্থীদের রোদে দাঁড় করিয়ে সংবর্ধনা নিলেন এমপি জসীম উদ্দিন