হোম > সারা দেশ > চট্টগ্রাম

কুমিল্লায় ভারতীয় চিংড়ির রেনু জব্দ

জেলা প্রতিনিধি, কুমিল্লা

কুমিল্লা আদর্শ সদর উপজেলায় অবৈধ ভারতীয় চিংড়ির রেনুসহ একটি ট্রাক জব্দ করা হয়েছে।

বুধবার রাত ৩টার দিকে উপজেলার পাঁচথুবী ইউনিয়ন চাঁনপুর এলাকায় রেনুসহ ট্রাকটি জব্দ করে বিজিবি। এ ঘটনায় বিজিবি কাউকে আটক করতে পারেনি।

বিজিবি সূত্রে জানা গেছে, কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এর আওতাধীন সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধসহ আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। অভিযানে সীমান্তের শূন্য লাইন হতে আনুমানিক ৪ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে আদর্শ সদর উপজেলা পাঁচথুবী ইউনিয়ন চাঁনপুর নামক স্থানে মালিক বিহীন ১টি ট্রাকসহ ৫১ ড্রাম চিংড়ির রেনু জব্দ করা হয়।

বিজিবি জানায়, জব্দ মালামাল বিধি মোতাবেক কাস্টমস এ জমা করা হবে। সীমান্তে ভারতীয় অবৈধ মালামাল জব্দে বিজিবি তৎপর রয়েছে।

রাজনৈতিক বক্তব্য পরিহারের শর্তে আমির হামজার মাহফিল

স্বামীর ইয়াবা বিক্রিতে বাধা দেওয়ায় মারধরের শিকার স্ত্রীর আত্মহত্যা

পটিয়ায় এনসিপির মশাল মিছিল

বাঁশখালীতে দুই যমজ সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা

হাসিনার ফেরার স্বপ্ন পূরণ হবে না, দেশ ঐক্যবদ্ধ: ধর্ম প্রতিমন্ত্রী

ওভারলোডেড ট্রাক চালালে এক কিলোমিটার সড়ক তৈরি করে দিতে হবে

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে আহত ১০

ওবায়দুল কাদেরের মামাতো ভাই-ভাতিজা গ্রেপ্তার

মাস্টার নজরুল ইসলামের মৃত্যুতে হামিদুর রহমান আযাদের শোক প্রকাশ

বর্তমান পরিস্থিতিতে জুলাই যোদ্ধারা চুপ করে বসে থাকবে না