হোম > সারা দেশ > চট্টগ্রাম

গভীর রাতে সংরক্ষিত বনাঞ্চলের গাছ পাচারের চেষ্টা

উপজেলা প্রতিনিধি, উখিয়া (কক্সবাজার)

কক্সবাজারের উখিয়ায় সংরক্ষিত বনাঞ্চলের গাছ কেটে পাচারের সময় একটি ডাম্পার ট্রাক আটক করেছে বনবিভাগ।

বুধবার গভীর রাতে উপজেলার পালংখালী ইউনিয়নের থাইংখালী মোছারখোলা বটতলী সেতুর পাশ থেকে ট্রাকটি আটক করা হয়।

বনবিভাগ জানায়, গোপনে ২০১৯-২০ সুফল সংরক্ষিত বনাঞ্চলের গাছ কেটে পাচার করছিল অসাধু চক্র। এ সময় চাতিয়ান, জাম ও আকাশমণিসহ ৮০ ঘনফুট গাছ উদ্ধার করা হয়।

উখিয়া রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ শাহিনুর রহমান বলেন, অভিযান চালিয়ে সংরক্ষিত বনাঞ্চলের ৮০ ঘনফুট কাঠ উদ্ধার করা হয়। তবে পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

এ সময় ফেলে যাওয়া গাড়ি তল্লাশি চালিয়ে কাগজপত্র খুঁজে মালিকের নাম পাওয়া যায়। ট্রাকটির মালিক একই উপজেলার থাইংখালী রহমতের বিল এলাকার রশিদ আহাম্মদের ছেলে মো. শামশুল আলম। আর চালকের নাম আবদুল্লা। তিনি চোরাখোলা এলাকার শহরমুল্লুকের ছেলে। তাদের বিরুদ্ধে প্রচলিত বন সংরক্ষিত আইনে মামলা করা হয়েছে৷

লালমাইয়ে ফোন করে ডেকে নিয়ে যুবককে খুন

চট্টগ্রামে ডা. রবিউল হোসেনের ইন্তেকাল

ইতালিতে একই পরিবারের তিন বাংলাদেশি খুন, প্রবাসী বন্ধুর বিরুদ্ধে হত্যার অভিযোগ

ফেনীতে ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে যুবলীগ কর্মী হত্যার অভিযোগ

দুর্নীতি-সন্ত্রাসের সঙ্গে আমার দেশ আপস করবে না: মাহমুদুর রহমান

ঘুরতে এসে ইনানী সৈকতে যুবক নিখোঁজ

হাটহাজারীতে পাঁচটি অস্ত্রসহ চারজন আটক

পেকুয়ায় ঘরে ঢিল ছোড়া থেকে হত্যাকাণ্ড

সিফাতের পাশে আমরা সবাই থাকব: এমপি আবুল খায়ের ভূঁইয়া‎

স্বপ্নসিঁড়ি ব্লাড ডোনার সোসাইটির সভাপতি আরিফ, সম্পাদক হাসান