হোম > সারা দেশ > চট্টগ্রাম

ঠিকাদারের হামলার শিকার প্রকৌশলী বদলি, ১৫ দিনেও গ্রেপ্তার হয়নি প্রধান আসামি

জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে ঠিকাদারের হামলার শিকার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উপ-সহকারী প্রকৌশলীকে বদলি করা হয়েছে। ২৩ এপ্রিল এলজিইডির প্রধান প্রকৌশলীর পক্ষে তত্বাবধায়ক প্রকৌশলী মো. ওয়াহিদুজ্জামান আদেশে প্রকৌশলী মির্জা তরিকুল ইসলামকে জামালপুরের দেওয়ানগঞ্জে বদলি করা হয়।

এরআগে, সড়কের নিম্নমানের কাজের অভিযোগ পেয়ে ১৩ এপ্রিল দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মেরকুটা জিসি থেকে শিবপুর বাজার আরঅ্যান্ডএইচ সড়ক পরিদর্শন করতে যান এলজিইডির প্রকৌশলীদের একটি দল। সে সময় তাদেরকে বাধা দেন ঠিকাদার লোকমান। তিনি উপসহকারী প্রকৌশলী মির্জা তরিকুল ইসলামকে বাঁশ নিয়ে ধাওয়া করেন। এ ঘটনার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। এরপর এদিন সন্ধ্যায় নবীনগর থানায় মামলা করেন মীর্জা মো. তরিকুল ইসলাম। তবে এ মামলায় প্রধান আসামি লোকমান হোসেন ধরা পড়েনি ১৭ দিনেও। গ্রেপ্তার করা হয়েছে তার গাড়িচালক বিল্লাল হোসেন ও ম্যানেজার ফোরকানকে।

উপজেলা এলজিইডি সূত্রে জানা গেছে, নবীনগর উপজেলার মেরকুটা বাজার থেকে শিবপুর পর্যন্ত প্রায় সাড়ে চার কিলোমিটার সড়ক নির্মাণের কার্যাদেশ পায় রাজশাহীর মেসার্স বরেন্দ্র কনস্ট্রাকশন লিমিটেড নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। সড়কটির প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ১৪ কোটি ৬৩ লাখ ৮০ হাজার টাকা। বরেন্দ্র কনস্ট্রাকশন লিমিটেডের পক্ষে সড়কটির নির্মাণকাজ করছিলেন ঠিকাদার লোকমান হোসেন। কিন্তু সড়কটি নির্মাণে নিম্নমানের কাজ হচ্ছে বলে স্থানীয় পর্যায়ে অভিযোগ ওঠে।

হালদায় ডিম ছেড়েছে মা মাছ, অপেক্ষায় শত শত সংগ্রহকারী

এবার জলাবদ্ধ শ্রেণিকক্ষে স্নাতক ৪র্থ বর্ষের পরীক্ষা

ভারতীয় ঢলে কুমিল্লায় সাঁকো ভেঙে দুই পাড়ের যোগাযোগ বিচ্ছিন্ন

জলাবদ্ধতা নয়, হঠাৎ বৃষ্টিতে জলজট হয়েছিল: চট্টগ্রামে প্রতিমন্ত্রী

রামুতে বন্য হাতির আক্রমণে মা-মেয়ে নিহত

কুমিল্লায় ধর্ষণের পর শিশুহত্যার দায়ে মৃত্যুদণ্ড

অকটেন নিয়ে জাহাজ ‘কুই চি’ চট্টগ্রাম বন্দরের জলসীমায়

পানির ওপর ভাসছে না চট্টগ্রাম শহর, আগের মতোই স্বাভাবিক: প্রতিমন্ত্রী

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে শিক্ষার পরিবর্তে চলছে মাছ ধরার উৎসব

বাঁশখালীতে ৩ কোটি টাকার ইয়াবাসহ ৩ মাদক কারবারি আটক