হোম > সারা দেশ > চট্টগ্রাম

ঘেরাওয়ের নেতৃত্বে ছাত্রলীগ নেতা, ফেসবুকে সরকারবিরোধী প্রচার

চট্টগ্রাম ব্যুরো

নন-পলাতক আওয়ামী লীগ-এর সভাপতি। ছবি: আমার দেশ

চট্টগ্রামের কর্ণফুলীতে ‘নন-পলাতক আওয়ামী লীগ’-এর সভাপতি পরিচয় দেওয়া অ্যাডভোকেট কামাল উদ্দিনের বাসা ঘেরাওয়ের ঘটনায় সামনে এসেছে ছাত্রলীগ নেতা দিদার হোসেনের নাম। শনিবার মইজ্জারটেক এলাকায় কামাল উদ্দিনের বাসা ঘেরাও এবং তাঁকে হেনস্তার ঘটনায় নেতৃত্ব দেন দিদার—এমন তথ্য পাওয়া গেছে। ঘটনার পর নিজের ফেসবুক অ্যাকাউন্টে একাধিক পোস্টও দেন তিনি।

শনিবার দুপুরে নগর পুলিশের বন্দর জোনের উপ-পুলিশ কমিশনার আমিরুল ইসলাম বলেন, কিছু ছাত্রলীগের নেতাকর্মী মব করার খবর পেয়ে কামাল সাহেবকে উদ্ধার করে আমরা হেফাজতে নিই। এই ঘটনায় যারা জড়িত তাদের বিষয়ে আমরা খোঁজ নিচ্ছি। ছাত্রলীগ নেতা দিদার হোসেন নামে একজনের সম্পৃক্ততার খবর পেয়েছি। কামাল সাহেব হেফাজতে আছেন। আমরা যাচাইবাছাই করছি।

দিদার হোসেনের ফেসবুক অ্যাকাউন্ট পর্যালোচনা করে দেখা গেছে, আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন বক্তব্য ও প্রচার চালিয়ে আসছেন তিনি। একই সঙ্গে বিএনপি এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সমালোচনা করে একাধিক পোস্ট দিয়েছেন। তাঁর কিছু পোস্টে দেশের বিভিন্ন স্থানে নাশকতামূলক কর্মকাণ্ডে উসকানি দেওয়ার মতো বক্তব্যও রয়েছে বলে অভিযোগ উঠেছে।

শনিবার সকালে কর্ণফুলী উপজেলার মইজ্জারটেক এলাকায় নিজের বাসায় ছিলেন অ্যাডভোকেট কামাল উদ্দিন। এ সময় ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী তাঁর বাসা ঘেরাও করেন। তাঁদের নেতৃত্বে ছিলেন দিদার হোসেন। একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে খবর পেয়ে কর্ণফুলী থানা-পুলিশ ঘটনাস্থলে যায়। পুলিশ কামাল উদ্দিনকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নেয়।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমদ বলেন, কিছু লোক পলাতক আওয়ামী লীগ সভাপতি হিসেবে সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়া অ্যাডভোকেট কামাল উদ্দিনের বাসা ঘেরাও করেন। পুলিশ তাঁকে উদ্ধার করে নিজেদের হেফাজতে নিয়েছে। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো খতিয়ে দেখা হচ্ছে।

কুমিল্লায় ১২ দোকানে অগ্নিকাণ্ডে ৫ কোটি টাকার ক্ষতি

পুলিশ হেফাজতে ‘নন-পলাতক আওয়ামী লীগ সভাপতি’

নৈরাজ্য ঠেকাতে বিএনপির কর্মীরাই যথেষ্ট: প্রতিমন্ত্রী মীর হেলাল

মাটিরাঙায় বিএনপি নেতাকর্মীর ওপর আ.লীগের হামলা, আহত ৪

নবীনগরে অবৈধ ড্রেজার ও অপরাধের বিরুদ্ধে এসিল্যান্ডের অভিযান

হাজার একর জমিতে সেচ সংকট

কুমিল্লার প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ হবে: গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী

উন্নয়ন ও রাজস্ব আয় বৃদ্ধিতে সাফল্যের দাবি শাহাদাতের

রাজনৈতিক বক্তব্য পরিহারের শর্তে আমির হামজার মাহফিল

স্বামীর ইয়াবা বিক্রিতে বাধা দেওয়ায় মারধরের শিকার স্ত্রীর আত্মহত্যা