লক্ষ্মীপুরের রামগঞ্জে রুপা আক্তার (২২) নামে এক প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে রামগঞ্জ থানার পুলিশ।
ঘটনাটি ঘটেছে, ৮ জুলাই বুধবার উপজেলার ৭ নম্বর দরবেশপুর ইউনিয়নের শেখের বাড়িতে। রুপা ওই বাড়ির মালয়েশিয়া প্রবাসী মনজুর হোসেনের স্ত্রী। এলাকাবাসী জানান, দুই বছর আগে পারিবারিকভাবে তাদের বিয়ে হয়।
বর্তমানে গৃহবধূর স্বামী মনজুর হোসেন প্রবাসেই আছেন। তবে কেন, কী কারণে তার মৃত্যু হয়েছে, সে ব্যাপারে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।
রামগঞ্জ থানার উপপরিদর্শক প্রণব রাম আচার্য জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর কারণ বলা যাবে।
এমএইচ