হোম > সারা দেশ > চট্টগ্রাম

মায়ের দাফনের পরদিন প্রবাসীর বাড়িতে হামলা-লুটপাটের অভিযোগ

বিচার ও নিরাপত্তা চেয়ে সংবাদ সম্মেলন, থানায় মামলা

চট্টগ্রাম ব্যুরা

মায়ের মৃত্যুর খবরে দীর্ঘ প্রবাসজীবন থেকে দেশে ফিরেছিলেন মো. খোরশেদ আলম। মায়ের দাফন সম্পন্ন করার পরদিনই চট্টগ্রামের চান্দগাঁওয়ে তার নির্মাণাধীন বাড়িতে হামলা, ভাঙচুর ও মালামাল লুটপাটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছেন তিনি। এ ঘটনায় আটজনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরো ১০ থেকে ১৫ জনের বিরুদ্ধে মামলা করেছেন খোরশেদ আলম।

বৃহস্পতিবার চট্টগ্রাম প্রেস ক্লাবের এস রহমান হলে সংবাদ সম্মেলন করে ঘটনার বিচার ও নিজের নিরাপত্তা দাবি করেন তিনি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে খোরশেদ আলম জানান, তিনি ৪৯ বছর ধরে প্রবাসে বসবাস করছেন। গত ১৯ অক্টোবর তার মা মারা গেলে পরদিন দেশে ফিরে দাফন সম্পন্ন করেন। এরপর ২১ অক্টোবর দুপুরে চান্দগাঁও থানার মোহাম্মদনগর ফরিদারপাড়া হালদা রোড এলাকায় তার নির্মাণাধীন ভবনে একদল ব্যক্তি হামলা চালায় বলে অভিযোগ করেন তিনি।

মামলার এজাহার অনুযায়ী, ২১ অক্টোবর বেলা আড়াইটার দিকে মকসুদুল আলমের নেতৃত্বে কয়েকজন ব্যক্তি নির্মাণাধীন ভবনে প্রবেশ করেন। এ সময় ভবনের দারোয়ান শাহজাহানকে মারধর এবং ভবনের সিঁড়ি ভাঙচুর করা হয় বলে অভিযোগ করা হয়েছে।

খোরশেদ আলমের দাবি, হামলাকারীরা ভবন থেকে ২৬৭ বস্তা সিমেন্ট, সাড়ে তিন টন রড ও প্রায় দুই লাখ টাকার সেন্টারিংয়ের কাঠসহ প্রায় ছয় লাখ টাকার মালামাল নিয়ে যান। পাশাপাশি ভাঙচুরের মাধ্যমে প্রায় তিন লাখ ৬৫ হাজার টাকার ক্ষতি করা হয়। তাকে প্রাণনাশের হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

সংবাদ সম্মেলনে খোরশেদ আলম বলেন, আমরা রেমিটেন্স যোদ্ধারা প্রবাসে তিলে তিলে অর্থ উপার্জন করে দেশে পাঠাই। যদি দেশে এসে আমাদের নিজেদের সম্পত্তি ও নিরাপত্তা সুরক্ষিত না থাকে এবং এর সুষ্ঠু বিচার না পাই, তবে দেশের রেমিটেন্স সেক্টর মারাত্মক হুমকির মুখে পড়বে।

তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত, অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার এবং নিজের ও পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।

স্বামীর ইয়াবা বিক্রিতে বাধা দেওয়ায় মারধরের শিকার স্ত্রীর আত্মহত্যা

পটিয়ায় এনসিপির মশাল মিছিল

বাঁশখালীতে দুই যমজ সন্তানকে হত্যার পর বাবার আত্মহত্যা

হাসিনার ফেরার স্বপ্ন পূরণ হবে না, দেশ ঐক্যবদ্ধ: ধর্ম প্রতিমন্ত্রী

ওভারলোডেড ট্রাক চালালে এক কিলোমিটার সড়ক তৈরি করে দিতে হবে

ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষে আহত ১০

ওবায়দুল কাদেরের মামাতো ভাই-ভাতিজা গ্রেপ্তার

মাস্টার নজরুল ইসলামের মৃত্যুতে হামিদুর রহমান আযাদের শোক প্রকাশ

বর্তমান পরিস্থিতিতে জুলাই যোদ্ধারা চুপ করে বসে থাকবে না

সাইকেল চুরির সন্দেহে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ