হোম > সারা দেশ > চট্টগ্রাম

বিয়ের একদিন পর স্ত্রীর ঘর থেকে স্বামী ও ভাইয়ের ছেলেকে অপহরণ

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

কক্সবাজারের টেকনাফে বিয়ের একদিন পর রাতেই স্ত্রীর ঘর থেকে স্বামী ও তার ভাইয়ের ছেলেকে অপহরণ করা হয়েছে। শনিবার রাত সাড়ে ৮টার দিকে বাহারছড়া মারিশবনিয়া এলাকায় স্ত্রী তৈয়বার বাড়ি থেকে তাদের অপহরণ করা হয়।

অপহৃত নূর কামাল (৫০) টেকনাফের হ্নীলা ইউনিয়নের জাদিমুড়া এলাকার বাসিন্দা এবং রঙ্গিখালী এলাকার বাসিন্দা নূর হোসেনের ছেলে বেলাল উদ্দিন (১৮)।

বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য ফরিদ উল্লাহ।

তিনি বলেন, শুক্রবার তৈয়বার সঙ্গে নূর কামালের বিয়ে হয়। এর পরের দিন স্বামী ও ভাইয়ের ছেলেকে অপহরণ করে পাহাড়ি সন্ত্রাসীরা। অপহরণের বিষয়টি বাহারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জকে জানানো হয়েছে।

তৈয়বা বলেন, গত শুক্রবার নূর কামালের সঙ্গে আমার দ্বিতীয় বিয়ে হয়। শনিবার রাতে পাঁচজন পাহাড়ি সন্ত্রাসি বাড়িতে ঢুকে বিয়ের ৬ লাখ টাকা ও স্বর্ণ চায়।

তিনি বলেন, আমার স্বামীকে অপহরণের জন্য নাকি ২০ লাখ টাকার চুক্তি করেছে তারা। এরপর দেড় ভরি স্বর্ণ ও নগদ ১৫ হাজার টাকাসহ আমার স্বামী ও ভাইয়ের ছেলেকে অস্ত্রের মুখে জিম্মি করে পাহাড়ে নিয়ে যায়।

বাহারছড়া তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা (ইনচার্জ) শোভন কুমার সাহা বলেন, অপহরণের বিষয়টি পরিবারের কাছ থেকে শুনেছি। তাদের উদ্ধারে পুলিশ কাজ করছে।

চট্টগ্রামে ক্রোকারিজের দাম বাড়ায় চাপে ক্রেতা

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল উদ্ধার

চকরিয়ায় বন্য হাতির আক্রমণে প্রাণ গেল বৃদ্ধের

আগামী দিনে সরকারি দল হবে জামায়াত: এটিএম মাছুম