হোম > সারা দেশ > চট্টগ্রাম

ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসে প্রার্থী আমজাদ হোসাইন

উপজেলা প্রতিনিধি, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)

ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে (নবীনগর) বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত প্রার্থী হয়েছেন মুফতি আমজাদ হোসাইন আশরাফী।

বৃহস্পতিবার নবীনগর সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ খেলাফত মজলিস উপজেলা শাখার উদ্যোগে গণসমাবেশ তার নাম ঘোষণা করেন সভায় প্রধান অতিথি মজলিস আমির মাওলানা মামুনুল হক।

খেলাফত মজলিস নবীনগর উপজেলা শাখার সভাপতি মুফতি আমজাদ হোসাইন আশরাফীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে মামুনুল হক বলেন, এদেশের আলেমসমাজ আল্লাহর জন্য এবং এদেশের মানুষের স্বার্থ রক্ষার জন্য রাজনীতি করে। এদেশের যতটুকু উন্নয়ন হয়েছে তার সিংহভাগ সাধারণ মানুষের মেহনত ও পরিশ্রমের ফসল।

তিনি আরও বলেন, প্রত্যেকটা সরকারি খাত দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে, কোন একটা সরকারি খাত থেকে লাভ হয়না। যখন বেসরকারি কোম্পানি চালায় তখন লাভ হয়,আর সরকার চালালে লস হয়। বাংলাদেশের মানুষকে উন্নয়নের কথা বলে বোকা বানানো হয়,উন্নয়ন হয় তাদের যারা ক্ষমতার কাছাকাছি থাকে তাদের। উন্নয়ন হয় তাদের যারা আঙ্গুল ফুলে কলাগাছ হয় তাদের।

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল উদ্ধার

চকরিয়ায় বন্য হাতির আক্রমণে প্রাণ গেল বৃদ্ধের

আগামী দিনে সরকারি দল হবে জামায়াত: এটিএম মাছুম

আমি ঠিক হলে আমার নেতাকর্মীরা ঠিক হবে না কেন

ঘেরাওয়ের নেতৃত্বে ছাত্রলীগ নেতা, ফেসবুকে সরকারবিরোধী প্রচার

কুমিল্লায় ১২ দোকানে অগ্নিকাণ্ডে ৫ কোটি টাকার ক্ষতি

পুলিশ হেফাজতে ‘নন-পলাতক আওয়ামী লীগ সভাপতি’

নৈরাজ্য ঠেকাতে বিএনপির কর্মীরাই যথেষ্ট: প্রতিমন্ত্রী মীর হেলাল

মাটিরাঙায় বিএনপি নেতাকর্মীর ওপর আ.লীগের হামলা, আহত ৪

নবীনগরে অবৈধ ড্রেজার ও অপরাধের বিরুদ্ধে এসিল্যান্ডের অভিযান