হোম > সারা দেশ > চট্টগ্রাম

রামগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীর পাশে জামায়াতে ইসলামী

উপজেলা প্রতিনিধি, রামগঞ্জ (লক্ষ্মীপুর)

লক্ষ্মীপুরের রামগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীকে আর্থিক অনুদানের চেক প্রদান করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী রামগঞ্জ উপজেলা শাখা। ১৯ সেপ্টেম্বর শুক্রবার সকালে উপজেলার পানিওয়ালা বাজারে ক্ষতিগ্রস্ত দোকানি জয়নাল আবেদীনের হাতে এ অনুদানের চেক হস্তান্তর করেন নেতৃবৃন্দ।

‎

‎এর আগে গতকাল ১৮ সেপ্টেম্বর রাতে উপজেলার পানিওয়ালা বাজারে জয়নাল আবেদীনের মুদি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে দোকানের অন্তত ২০ লাখ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে যায়।

‎

‎শুক্রবার ১৯ সেপ্টেম্বর সকাল ১০টায় ক্ষতিগ্রস্ত দোকান পরিদর্শনে আসেন উপজেলা জামায়াতে ইসলামের নেতৃবৃন্দ। পরে নেতৃবৃন্দ তাদের সার্বিক খোঁজ খবর নেন এবং তাদের সান্ত্বনা প্রদান করেন এবং এই ক্ষতি পুষিয়ে ওঠার জন্য আল্লাহর কাছে দোয়া করেন।

‎

‎এ সময় ক্ষতিগ্রস্ত দোকানির হাতে এক লক্ষ টাকার চেক তুলে দেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির (লক্ষ্মীপুর-১ আসনের সংসদ সদস্য প্রার্থী) নাজমুল হাসান পাটোয়ারী।

‎

‎এ সময় আরো উপস্থিত ছিলেন রামগঞ্জ পৌর শাখার আমির, উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট হাসান বান্না, ১০নং ভাটরা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ইউনিয়ন সভাপতি জাকির হোসেন শিকদার, জামায়াত নেতা জামাল হোসাইন (প্রবাসী), আলমগীর হোসেন বিপ্লব, মাসুদ আলমসহ বাজারের ব্যবসায়ী ও স্থানীয় নেতৃবৃন্দ।

বৈধ কাগজ থাকার পরও ৩৩৪ বস্তা জিরা জব্দ, ৭৪ বস্তার হদিস নেই

মেধাবী ও ফার্স্ট বেঞ্চের শিক্ষার্থীরা রাজনীতিতে আসতে চায় না: নুরুল আমিন এমপি

‘শেখ হাসিনাকে পুনর্বাসনে ডিসেম্বরে জীবন বাজি রেখে মাঠে নামবে’, এসপি জাহাঙ্গীরের মেসেজ

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল উদ্ধার

চকরিয়ায় বন্য হাতির আক্রমণে প্রাণ গেল বৃদ্ধের

আগামী দিনে সরকারি দল হবে জামায়াত: এটিএম মাছুম

আমি ঠিক হলে আমার নেতাকর্মীরা ঠিক হবে না কেন