হোম > সারা দেশ > চট্টগ্রাম

লক্ষ্মীপুরে বিএনপি নেতার আয়োজনে ১ হাজার রোগীকে বিনামূল্যে চক্ষুচিকিৎসা

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরের রায়পুরে প্রত্যন্ত গ্রামে এক হাজার নারী-পুরুষকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা দেয়া হয়েছে। শনিবার সকালে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও লক্ষ্মীপুর-২ (রায়পুর ও সদরের একাংশ) আসনে ধানের শীষের প্রার্থী আবুল খায়ের ভূঁইয়া চক্ষুচিকিৎসা ক্যাম্প উদ্বোধন করেন।

রায়পুর উপজেলা বিএনপির সভাপতি ও চরমোহনা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জে এড নাজমুল ইসলাম মিঠু এই আয়োজন করেন। এতে চাঁদপুরের মাজহারুল হক বিএনএসবি চক্ষু হাসপাতালের ব্যবস্থাপনায় ৪টি বুথে ৭ জন ডাক্তার চিকিৎসা প্রদান করেন।

জানা গেছে, চরমোহনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নাজমুল ইসলাম মিঠু প্রায় ২৫ বছর ধরে ক্যাম্পের মাধ্যমে গ্রামের মানুষদের জন্য বিনামূল্যে চিকিৎসার আয়োজন করে আসছেন। রায়পুরের প্রত্যেকটি ইউনিয়নে মাইকিং ও লিফলেটের মাধ্যমে এই ক্যাম্পের প্রচারণা চালানো হয়। এতে বিভিন্ন বয়সের এক হাজার মানুষ প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন এবং তাদের বিনামূল্যে ওষুধ প্রদান করা হয়।

এছাড়া শতাধিক রোগীকে বিনামূল্যে ছানি অপারেশনের জন্য বাছাই করা হয়েছে। তাদের চাঁদপুর মাজহারুল হক বিএমএসবি চক্ষু হাসপাতালে অপারেশনের ব্যবস্থা করে দেবেন বিএনপি নেতা মিঠু।

চরমোহনা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নাজমুল ইসলাম মিঠু বলেন, প্রান্তিক জনগণের মাঝে চিকিৎসা সেবা পৌঁছে দিতে আমার এ আয়োজন। রাজনীতির পাশাপাশি মানবিক কাজ করতে আমার ভালো লাগে। মানুষের জন্য কিছু করতে পারলে নিজের কাছে শান্তি লাগে। আমি শুধু চক্ষু ক্যাম্প নয়, বহু মানবিক আবেদন পূরণ করেছি। ভবিষ্যতেও মানুষের জন্য কিছু করার চেষ্টা থাকবে।

বাদীর কাছ থেকে ৪০ হাজার টাকা আদায়ের অভিযোগ ডিবি পুলিশের বিরুদ্ধে

এসি ও সিসি ক্যামেরার সেই মাদক আস্তানা গুঁড়িয়ে দিল প্রশাসন

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক প্রত্যাহার

একনেকে অনুমোদন পেল আনোয়ারার চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প

প্রজেক্টরে খেলা দেখার ব্যবস্থা করলেন ইউএনও

রাউজানে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রেসক্লাব থেকে সাংবাদিককে তুলে নিয়ে মারধর: আটক ২, হোটেল সিলগালা

রোহিঙ্গা ক্যাম্পে আইন-শৃঙ্খলা রক্ষায় কঠোর নির্দেশনা

টেকনাফে সাড়ে ৬ কোটি টাকা মূল্যের ইয়াবাসহ কারবারি আটক

অনুমতি ছাড়াই ইউপি চেয়ারম্যানের বিদেশ সফর, তদন্তে এসিল্যান্ডের গড়িমসি