হোম > সারা দেশ > চট্টগ্রাম

যৌথবাহিনীর অভিযানে ওয়াকিটকি ও এ্যামোনিশনসহ আরসা সদস্য আটক

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

কক্সবাজারে রামু উপজেলায় যৌথবাহিনীর অভিযানে রোহিঙ্গা সশস্ত্র সংগঠন আরাকান রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের (আরসা) এক সদস্যকে আটক করা হয়েছে। ওই অভিযানে তার কাছ থেকে ৪টি তাজা এ্যামোনিশন ও একটি সচল ওয়াকি-টকি সেট উদ্ধার করা হয়।

শনিবার (৩১ জানুয়ারি) উপজেলার গর্জনিয়া এলাকায় এই বিশেষ অভিযান চালানো হয়।

আন্তঃবাহিনী গণসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, গোপন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রামু সেনানিবাসের একটি বিশেষ আভিযানিক দল ও পুলিশের সমন্বয়ে গর্জনিয়া এলাকায় এই যৌথ অভিযান চালানো হয়। অভিযানে আরসা সদস্য ইমাম হোসেনকে হাতেনাতে আটক করা হয়।

সূত্র বলছে, আটক আরসা সদস্য ইমাম হোসেন ও উদ্ধার হওয়া সরঞ্জাম পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য রামু থানার অধীন গর্জনিয়া পুলিশ ফাঁড়িতে হস্তান্তর করা হয়েছে।

বিচার বিভাগকে নিয়ন্ত্রণে নেওয়া হয়েছে: হাসনাত আবদুল্লাহ

চট্টগ্রামে ডিসির ছয় মাসপূর্তিতে ব্যতিক্রমী আয়োজন

প্রধানমন্ত্রীর বিরুদ্ধে স্লোগান দিয়ে আ.লীগ আইনজীবীদের মহড়া

সেনা কর্মকর্তা তানজিম হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড, যাবজ্জীবন ৯

হাতি-মানুষ দ্বন্দ্ব নিরশনে বন বিভাগের বৈঠক

উখিয়ায় বেপরোয়া ডাম্পারের ধাক্কায় প্রাণ গেল নারীর

৭০ বছরের জরাজীর্ণ স্বাস্থ্য কমপ্লেক্স ভবন উন্নয়নের আশ্বাস এমপি শামসুন্নাহারের

মাদক ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’: জামায়াত এমপি শাহজাহান

সরকার বিচার বিভাগের স্বাধীনতা কেড়ে নিচ্ছে: হাসনাত আব্দুল্লাহ

চট্টগ্রামে শিশু হত্যা মামলায় একজনের ১০ বছর কারাদণ্ড