হোম > সারা দেশ > চট্টগ্রাম

তিন দিন ধরে সাগরে ভাসমান ১৩ জেলেকে উদ্ধার করল নৌবাহিনী

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

বঙ্গোপসাগরে ভাসমান একটি মাছ ধরার ট্রলারসহ ১৩ জন জেলেকে উদ্ধার করেছে নৌবাহিনী। বাংলাদেশ নৌবাহিনী জাহাজ ‘বানৌজা শহীদ মহিবুল্লাহ’ সাগরে টহল কার্যক্রম পরিচালনাকালে শনিবার ওই জেলেদের উদ্ধার করে। ট্রলারটি তিনদিন ধরে ইঞ্জিন বিকল হয়ে মাঝসমুদ্রের ভাসছিল।

নৌবাহিনীর এক বিজ্ঞপ্তিতে রোববার (৯ নভেম্বর) এই তথ্য নিশ্চিত করা হয়।

নৌবাহিনী জানায়, কক্সবাজারের দ্বীপ উপজেলা কুতুবদিয়ার লাইট হাউজ থেকে প্রায় ২০ মাইল দূরে ইঞ্জিন বিকল অবস্থায় গভীর সমুদ্রে একটি মাছধরর ট্রলার ভাসতে দেখে ‘বানৌজা শহীদ মহিবুল্লাহ’। ট্রলারে অবস্থানরত জেলেরা নৌবাহিনীর জাহাজ দেখতে পেয়ে দৃষ্টি আকর্ষণের জন্য আলো ও হাত দিয়ে সংকেত দেন। নৌবাহিনী সদস্যরা সংকেত লক্ষ্য করে তাৎক্ষণিক বিপদগ্রস্থ জেলে ও ট্রলারের কাছে ছুটে যায়। তারা অতি দ্রুত ট্রলারসহ অসহায় জেলেদের উদ্ধার করেন।

সুত্র মতে, উদ্ধারের পরপরই জেলেদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় ঔষধ, খাবার ও বিশুদ্ধ পানি দেয়া হয়। নৌবাহিনী জাহাজ উদ্ধার হওয়া জেলে ও মাছ ধরার ট্রলারটিকে নিরাপদে তীরে নিয়ে আসে। পরে তাদের পরিবার ও মালিক পক্ষের কাছে হস্তান্তর করা হয়।

জেলেরা নৌবাহিনীকে জানিয়েছেন, গত ৬ নভেম্বর ট্রলারটির ইঞ্জিন বিকল হয়ে যায়। ওইদিন থেকেই তারা মাঝ সমুদ্রে ভাসতে ছিলেন।

সাবেক মেয়র মনজুরসহ ২৯ জনের নামে মামলা

১৮ মামলার আসামি ‘সাদা আনোয়ার’ গাঁজাসহ গ্রেপ্তার

চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ইউএনও কুমিল্লার মাহমুদা জাহান

বিএনপি আবারও আ.লীগের ফাঁদে পড়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

যুবদলের কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে চট্টগ্রামে মিছিল

চৌদ্দগ্রামে মাদকে বাধা দেওয়ায় গ্রামবাসীর ওপর হামলা, গ্রেপ্তার ১

কাফনের কাপড় পরে নিষিদ্ধ যুবলীগের ৫৮ সেকেন্ডের মিছিল

কুমিল্লায় ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ব্যবসায়ীর জিডি

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

কুমিল্লায় পাঁচ মাসে এইডসে ৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩৭