হোম > সারা দেশ > চট্টগ্রাম

গ্রামীণ ব্যাংকের আঞ্চলিক কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ

উপজেলা প্রতিনিধি, পরশুরাম-ফুলগাজী (ফেনী)

ফেনীর ফুলগাজীতে গ্রামীণ ব্যাংকের একটি আঞ্চলিক কার্যালয় লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত আনুমানিক ২টার দিকে উপজেলার নতুন মুন্সীরহাট এলাকার জগতপুর-আমজাদহাট সড়কের হাবুর টেক এলাকায় এ ঘটনা ঘটে। তবে এ ঘটনায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

গ্রামীণ ব্যাংকের ওই আঞ্চলিক কার্যালয়ের ব্যবস্থাপক সরোয়ার মোর্শেদ জানান, ঘটনার সময় তিনি ও ব্যাংকের আরও ছয়-সাতজন কর্মকর্তা-কর্মচারী কার্যালয়ের দ্বিতীয় তলায় ঘুমিয়ে ছিলেন। হঠাৎ বিকট শব্দে তাঁদের ঘুম ভেঙে যায়। এ সময় তাঁরা ‘ডাকাত, ডাকাত’ বলে চিৎকার শুরু করলে দুর্বৃত্তরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

তিনি আরও জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে রাতভর সেখানে অবস্থান করে। পরে সকালে ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহীন মিয়া ব্যাংকের আঞ্চলিক কার্যালয় পরিদর্শন করেন।

এ বিষয়ে ফুলগাজী থানার ওসি মো. শাহীন মিয়া বলেন, ‘ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। এ ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষকে লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পাওয়ার পর তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

আইসিজের রায় দেখতে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে হাজারো মানুষের ভিড়

পুলিশের টহল গাড়ি চুরির ঘটনায় গ্রেপ্তার ১

ইউসিবিএলের ২৫ কোটি টাকা আত্মসাৎ, সাইফুজ্জামান দম্পতির কারাদণ্ড

লকডাউন ডেকে উধাও নিষিদ্ধ আ.লীগ, যান চলাচল স্বাভাবিক

চার দশকে চট্টগ্রামের ৬৫ শতাংশ পুকুর-দীঘি বিলীন

অর্থপাচার মামলায় সাবেক ভূমিমন্ত্রীর ১৫, স্ত্রীর ১০ বছর কারাদণ্ড

চাঁদপুরে ইউনিয়ন পরিষদে পেট্রোল বোমা হামলা

চাঁদপুরে ফ্ল্যাট বাসা থেকে নারীর লাশ উদ্ধার

লকডাউনের প্রভাব নেই চট্টগ্রামে, মাঠ দখলে বিএনপি-জামায়াত-এনসিপি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দিতে যান চলাচল স্বাভাবিক