হোম > সারা দেশ > চট্টগ্রাম

চাল নিয়ে চালবাজি করলে ছাড় দেয়া হবে না: খাদ্য উপদেষ্টা

চট্টগ্রাম ব্যুরো

চাল নিয়ে চালবাজি করলে কোনো ছাড় দেয়া হবে না বলে জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। কেউ অস্বাভাবিকভাবে চাল মজুত করলে তার বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নেবে বলেও জানান তিনি।

শনিবার দুপুরে চট্টগ্রাম জেলা প্রশাসন ও খাদ্য বিভাগের কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় তিনি এই হুঁশিয়ারি দেন। এ সময় উপদেষ্টা বলেন, আগামী ফেব্রুয়ারির মধ্যে চালের পর্যাপ্ত মজুত রেখে যাবে বর্তমান সরকার। বর্তমানে ১৬ লাখ টন চালের পাশাপাশি এক লাখ টন গম মজুত রয়েছে। এছাড়াও বিপুল পরিমাণ গম আসার পথে। ফলে চালের বাজার অস্থিতিশীল হবার কোনো সুযোগ নেই।

এ সময় খাদ্য উপদেষ্টা ওএমএস ডিলারদের তদারকি, জাহাজ থেকে খাদ্য সামগ্রী দ্রুত খালাস করতে নির্দেশনা দেন। চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিনের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক মো. আবুল হাছানাত হুমায়ুন কবির। এতে চট্টগ্রাম আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক এস. এম কায়ছার আলী, জেলা খাদ্য নিয়ন্ত্রক শেখ রিয়াদ কামাল রনিসহ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পটিয়ায় শিশু জায়হান হত্যার রহস্য উদঘাটন

বাঁশখালীতে হাতি সংরক্ষণে জনসচেতনতামূলক উঠান বৈঠক

বাঁশখালীতে ১০ হাজার পিস ইয়াবাসহ আটক ১

অবৈধ গ্যাস ব্যবহারে কোটি টাকার ক্ষতি, দুইজন কারাগারে

যাত্রাবাহী বাস শ্যামলীর ধাক্কায় সুপারভাইজার নিহত

স্কুল হোস্টেলে ছাত্রের মৃত্যু: অধ্যক্ষসহ ১৮ জনের নামে মামলা

পুলিশ-শীর্ষ সন্ত্রাসীর সহযোগীর অডিও ভাইরাল

ফুলের শুভেচ্ছা নিতে নিতে হয়রান দেবিদ্বারের ইউএনও, বিঘ্নিত দাপ্তরিক কাজ

চট্টগ্রামে হঠাৎ থমকে গেছে দুদকের মামলার কার্যক্রম

আমার নির্দেশ অমান্য করলে অন্য রূপ দেখতে পাবেন