হোম > সারা দেশ > চট্টগ্রাম

সমুদ্র সৈকতে গোসলে নেমে পর্যটকের মৃত্যু

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসলে নেমে মেহেদী হাসান আবির (২৫) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সুগন্ধা সৈকতে এই ঘটনা ঘটে।

নিহত আবির বান্দরবান জেলার আজিজনগর এলাকার বাসিন্দা। তিনি চট্টগ্রাম নগরীর রিয়াজুদ্দিন বাজারে একটি সিসিটিভি ক্যামেরার দোকানে কাজ করেন।

স্থানীয় সূত্র জানিয়েছে, আবির তার তিন বন্ধু আরিফুল ইসলাম, তানজিন ও মারুফুল হাসান রিপনকে সঙ্গে নিয়ে বৃহস্পতিবার সকালে কক্সবাজারে বেড়াতে আসেন। দুপুর ২টার দিকে তারা সুগন্ধা সৈকতে গোসলে নামেন। একপর্যায়ে আবির সাগরের ঢেউয়ের মধ্যে নিখোঁজ হয়ে যান। পরে প্রায় তিন ঘণ্টা পর বিকেল ৫টার দিকে তার লাশ সৈকতে ভেসে উঠে। এ সময় সি সেইফ লাইফগার্ডের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কক্সবাজার সি সেফ লাইফ গার্ডের টিম লিডার ইমতিয়াজ আহমেদ সাংবাদিকদের বলেন, সৈকতে গোসলের সময় নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হলেও অনেকে তা মানতে চান না। এতে দুর্ঘটনা ঘটে।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমিউদ্দিন বলেন, নিহতের স্বজনদের কাছে লাশ হস্তান্তরের জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা করা হবে।

উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে

সামাজিক সুবিচার প্রতিষ্ঠাই আমাদের মূল লক্ষ্য: সাঈদ আল নোমান

মৌলভীবাজারের জুড়ি উপজেলার কৃষকরাও পাচ্ছেন কৃষক কার্ড

বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

কুমিল্লায় বাস-প্রাইভেটকার সংঘর্ষে চালকসহ নিহত বেড়ে ৫

ফেনীতে লাইসেন্সবিহীন মোটরযানে জ্বালানি তেল সরবরাহে নিষেধাজ্ঞা

রাঙামাটি-চট্টগ্রাম সড়কে যাত্রীবাহী বাস উল্টে আহত ১৯

মিয়ানমারে ল্যান্ডমাইন বিস্ফোরণে রোহিঙ্গা যুবকের পা বিচ্ছিন্ন

কুমিল্লায় ২০০ টাকার নিচে অকটেন দিচ্ছে না মাস্টার পাম্প

কুমিল্লার ট্রেন দুর্ঘটনা মামলায় গেইটম্যান কাউসার আটক