হোম > সারা দেশ > চট্টগ্রাম

রামুতে সড়ক দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত সেনাসদস্যের মৃত্যু

উপজেলা প্রতিনিধি, রামু (কক্সবাজার)

কক্সবাজারের রামু উপজেলায় চট্টগ্রাম–কক্সবাজার মহাসড়কে সড়ক দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত এক সেনাসদস্য নিহত হয়েছেন।

মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের চা-বাগান সিএনজি ফিলিং স্টেশনের কাছে অজ্ঞাত যানবাহনের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ ঘটে। এতে মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত ব্যক্তি মো. ফরিদ (৪৫)। তিনি স্থানীয়ভাবে ‘আর্মি ফরিদ’ নামে পরিচিত ছিলেন এবং তিন বছর আগে বাংলাদেশ সেনাবাহিনী থেকে অবসর গ্রহণ করেন। তিনি জোয়ারিয়ানালা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইলিশিয়াপাড়া গ্রামের বাসিন্দা মৃত মো. কালুর ছেলে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক প্রয়োজনে টাকা উত্তোলনের জন্য তিনি রামুতে একটি এটিএম বুথে যান। সেখান থেকে বাড়ি ফেরার পথেই দুর্ঘটনার শিকার হন।

খবর পেয়ে রামু হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠায়। দুর্ঘটনায় ব্যবহৃত মোটরসাইকেলটি পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে দুর্ঘটনায় জড়িত যানবাহনটি শনাক্ত করা সম্ভব হয়নি।

এমপি ফখরুল ইসলামের মায়ের ইন্তেকালে বিএনপির শোক

হাজীগঞ্জে পিকআপ ও দেশীয় অস্ত্রসহ তিন ডাকাত আটক

চকরিয়ায় মিলল গৃহবধূর ঝুলন্ত লাশ

জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে আমরা প্রতিজ্ঞাবদ্ধ: মো. শাহজাহান

টানা ৪০ দিন জামাতে ফজরের নামাজ পড়ে পুরস্কার পেলেন ২৬ মুসল্লি

ঈদগাঁও থেকে অপহৃতা তরুণীসহ লুণ্ঠিত স্বর্ণালংকার উদ্ধার, গ্রেপ্তার ৩

দুই কোটি টাকা আত্মসাৎ, ৬ বছরেও প্রতিবেদন দেয়নি দুদক

ধামইরহাটে খাবারের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণ, আটক ১

পেকুয়া থানায় ঘুসের টাকা ফেরত চাইতে গিয়ে মা-মেয়ে রক্তাক্ত

ব্রিজ ভেঙে পড়ায় ভোগান্তিতে মতলবের হাজারো মানুষ