হোম > সারা দেশ > চট্টগ্রাম

প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণকাজ শুরু: ক্রীড়া প্রতিমন্ত্রী

উপজেলা প্রতিনিধি, পটিয়া (চট্টগ্রাম)

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের ক্রীড়াঙ্গন এক অভূতপূর্ব গতিতে এগিয়ে যাচ্ছে। ইতোমধ্যে ক্রীড়া ভাতা ও ক্রীড়া কার্ড প্রদান কর্মসূচি শুরু হয়েছে। সরকারি সিদ্ধান্তের আলোকে প্রতিটি উপজেলায় মিনি স্টেডিয়াম নির্মাণকাজ শুরু হয়েছে। নির্ধারিত নকশা অনুযায়ী অত্যন্ত সুচারুভাবে এসব মিনি স্টেডিয়াম নির্মাণ করা হবে, এর রক্ষণাবেক্ষণের মূল দায়িত্ব স্থানীয় জনগণ ও সংশ্লিষ্টদেরই নিতে হবে।

শুক্রবার দুপুরে চট্টগ্রামের পটিয়া উপজেলার কচুয়াইয়ের জলুয়ার দিঘীপাড় এলাকায় মিনি স্টেডিয়ামের নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আরো বলেন, নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় ধাপ আগামী সেপ্টেম্বর মাস থেকে শুরু হবে। যা ইউনিয়ন পর্যায় থেকে দল গঠন করে তৃণমূলের ক্রীড়াশৈলীকে আরো এগিয়ে নিয়ে যাবে।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন পটিয়া আসনের সংসদ সদস্য এনামুল হক এনাম। উপজেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক, ইউএনও ফারহানুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক মো. দৌলতুজ্জামান খান (এনডিসি), উপজেলা পর্যায়ে মিনি স্টেডিয়াম (দ্বিতীয় পর্যায়) প্রকল্পের প্রকল্প পরিচালক মাহবুব মোরশেদ সোহেল, চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাখাওয়াত জামিল সৈকত, পটিয়া থানার ওসি জিয়াউল হক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক খোরশেদ আলম, সাবেক পৌর মেয়র নুরুল ইসলাম, ক্রীড়া সংস্থার সদস্য সচিব মইনুল আলম ছোটন, জেলা বিএনপির সাবেক সহ-অর্থ সম্পাদক মোরশেদ শফি হিরুসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও ক্রীড়া সংগঠকরা।

জেডএম

যুবদলের কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে চট্টগ্রামে মিছিল

চৌদ্দগ্রামে মাদকে বাধা দেওয়ায় গ্রামবাসীর ওপর হামলা, গ্রেপ্তার ১

কাফনের কাপড় পরে নিষিদ্ধ যুবলীগের ৫৮ সেকেন্ডের মিছিল

কুমিল্লায় ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ব্যবসায়ীর জিডি

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

কুমিল্লায় পাঁচ মাসে এইডসে ৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩৭

পরিবেশ দিবসে পুরাতন গোমতী নদী রক্ষায় মানববন্ধন

কানসাট বাজারে আমের দাম নিয়ে অসন্তুষ্ট চাষিরা

সীতাকুণ্ডে অপরিকল্পিত শিল্পায়নের আগ্রাসনে হুমকিতে কৃষিজমি

দিল্লির হোটেলে অগ্নিকাণ্ডে নিহত কুমিল্লার যুবক, বোন-ভগ্নিপতি আশঙ্কাজনক