হোম > সারা দেশ > চট্টগ্রাম

মীরসরাইয়ে বিশেষ অভিযানে গাঁজাসহ ৬ আসামি গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, মিরসরাই (চট্টগ্রাম)

মীরসরাই থানা পুলিশের বিশেষ অভিযানে গাঁজাসহসহ ৬ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (১৬ অক্টোবর) রাতে মীরসরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

থানা সূত্রে জানা গেছে, ১০নং মিঠানালা ইউনিয়নের নবীর দোকানের পিছনের খালি জায়গায় অভিযান চালিয়ে ২০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলো মো. ইউসুফ উদ্দিন (৩৫), পিতা-জাকির হোসেন, সাং-তারাকাটিয়া (কাশেম মাস্টার বাড়ি), ৭নং ওয়ার্ড, মীরসরাই পৌরসভা, মোরশেদ আলম রনি (২৮), পিতা-শামসুল আলম, সাং-শেখটোলা (আবুল হোসেন মাস্টার বাড়ি), ২নং ওয়ার্ড, ১১নং মঘাদিয়া ইউনিয়ন।

বালীয়াদি এলাকা থেকে পরোয়ানাভুক্ত আসামি মোহাম্মদ জুয়েল (২৮), পিতা- মো. এরশাদ উল্লাহ, সাং-বালীয়াদি, মিঠানালা ইউনিয়নে পৃথক অভিযানে গ্রেপ্তারকৃত রিপন (৩২), পিতা-আলী আকবর, সাং-মিঠানালা (আকরাম আলী মিজি বাড়ি), ৮নং ওয়ার্ড, ১০নং মিঠানালা ইউনিয়ন, ফরহাদ হোসেন রনি (২৫), পিতা- সুজাউল হক, সাং- রাজাপুর (হামিদ আলী চৌধুরী বাড়ি), ৪নং ওয়ার্ড, ১০নং মিঠানালা ইউনিয়ন, নাঈম হাসান পাবেল (২৪), পিতা- এরশাদ হোসেন, সাং- মিঠানালা (সুলতান আহম্মদ মিস্ত্রিবাড়ি), ৩নং ওয়ার্ড, ১০নং মিঠানালা ইউনিয়ন।

ওসি আতিকুর রহমান বলেন, “অপরাধ দমনে মীরসরাই থানা পুলিশ সর্বদা সতর্ক ও সক্রিয়। সমাজ থেকে মাদক ও অপরাধ নির্মূলে আমাদের অভিযান অব্যাহত থাকবে।”

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি।

চট্টগ্রামে আট মাসে আ.লীগের বিরুদ্ধে কত অভিযান

লোহাগাড়ায় উজাড় হচ্ছে বনাঞ্চল, হুমকির মুখে কৃষি ও জনস্বাস্থ্য

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল উদ্ধার

চকরিয়ায় বন্য হাতির আক্রমণে প্রাণ গেল বৃদ্ধের

আগামী দিনে সরকারি দল হবে জামায়াত: এটিএম মাছুম

আমি ঠিক হলে আমার নেতাকর্মীরা ঠিক হবে না কেন

ঘেরাওয়ের নেতৃত্বে ছাত্রলীগ নেতা, ফেসবুকে সরকারবিরোধী প্রচার

কুমিল্লায় ১২ দোকানে অগ্নিকাণ্ডে ৫ কোটি টাকার ক্ষতি

পুলিশ হেফাজতে ‘নন-পলাতক আওয়ামী লীগ সভাপতি’