হোম > সারা দেশ > চট্টগ্রাম

রামগঞ্জে স্কুলছাত্র হত্যা মামলায় আরো এক আসামি গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, রামগঞ্জ (লক্ষ্মীপুর)

আসামি আবু দারদা মো. জোবায়ের । ছবি: আমার দেশ

লক্ষ্মীপুরের রামগঞ্জে ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমির চাঞ্চল্যকর স্কুল শিক্ষার্থী মেহেদী হাসান হত্যা মামলার অন্যতম এজাহারভুক্ত আসামি দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী আবু দারদা মো. জোবায়েরকে (১৮) গ্রেপ্তার করেছে রামগঞ্জ থানার পুলিশ।

বৃহস্পতিবার রাতে এএসপি সার্কেল, রায়পুর ও রামগঞ্জ থানার অফিসার ইনচার্জের সার্বিক দিকনির্দেশনায় এসআই মো. সোলেমান ও এএসআই মো. মহিউদ্দিনের নেতৃত্বে একটি চৌকশ পুলিশ দল ঢাকা মেট্রোপলিটন এলাকার মিরপুর ও পল্লবী থানার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে জোবায়েরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত জোবায়ের নোয়াখালী জেলার চাটখিল উপজেলার বালিয়াধর গ্রামের মো. শাহাজাহানের ছেলে । এর আগে গত ২২ জুন একাডেমির ভারপ্রাপ্ত অধ্যক্ষ শরিফুল ইসলাম (৫২) ও অপর এক শিক্ষার্থী সাজিদুল ইসলাম (১৯) মাহিকে পুলিশ গ্রেপ্তার করে।

উল্লেখ্য, গত ১৫ জুন আইফোন চুরির অপবাদ দিয়ে ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমির ৮ম শ্রেণির শিক্ষার্থী মেহেদী হাসানকে একই একাডেমির দ্বাদশ শ্রেণির কতিপয় শিক্ষার্থী কলেজ হোস্টেলে পিটিয়ে হত্যা করে লাশ ঝুলিয়ে রেখে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করে। পরে মেহেদির বাবা জিয়া উদ্দিন বাদী হয়ে ১৮ জনের নামে একটি হত্যা মামলা করেন।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফিরোজ উদ্দিন চৌধূরী জানান, অপরাধ দমন ও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশ পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এমএইচ

কুমিল্লা নগরীতে ‘এ’ প্লাস ক্যাম্পেইন ২৮ জুন

ভারত সীমান্তে বাংলাদেশির মৃত্যু

চরমোনাই পীরের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের নির্দেশ কুমিল্লার এমপির

লামায় জামগাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

চট্টগ্রাম বন্দরের নিলাম শেডের আগুন নিয়ন্ত্রণে

কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় ছাত্রশিবির নেতা নিহত

বিদেশি শিক্ষার্থীশূন্য কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ১৩ বছর

সরকারি দপ্তরে ঢুকে হুমকি ও হামলা, আতঙ্কে কর্মকর্তারা

পানি উৎপাদন বাড়াতে জাইকার সহযোগিতা চাইল চট্টগ্রাম ওয়াসা

খাল দখলদারদের স্বেচ্ছায় সরে যেতে হবে: চসিক মেয়র