হোম > সারা দেশ > চট্টগ্রাম

নির্বাচন বাধাগ্রস্ত করতে গভীর ষড়যন্ত্র চলছে: এ্যানি

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন, 'যারা পালিয়ে গেছে তারা কিন্তু বসে নেই, দেশের হাজার হাজার কোটি টাকা পাচার করে সেই টাকায় দেশে এবং বিদেশে বসে বাংলাদেশে সামনের নির্বাচনটা যাতে না হতে পারে, গভীর ষড়যন্ত্র চালাচ্ছে।'

শনিবার বেলা সাড়ে ১১টার দিকে লক্ষ্মীপুর সদর উপজেলার দক্ষিণ মাগুড়ি এলাকায় বিএনপির তৃণমূল নেতৃত্ব নির্বাচন পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, 'বর্তমান সরকারকে আরো সতর্ক হতে হবে। দ্রুত শেখ হাসিনার বিচারব্যবস্থা যদি না হয়, দৃশ্যমান যদি না হয়, তরান্বিত যদি না হয় তাহলে দেশের মানুষ কিন্তু কষ্ট পাবে, বিপদে পড়বে। আবার অন্যদিকে নির্বাচনও করতে হবে। আর নির্বাচন দিতে হলে নির্বাচনি রোডম্যাপ দিতে হবে, আরেক দিকে দ্রুত সংস্কারকাজ করতে হবে।'

তিনি আরো বলেন, 'এখনো সংস্কার দৃশ্যমান হয়নি, আমরা আশা করছি দ্রুত সংস্কার কাজগুলো সম্পন্ন করবে অন্তর্বর্তীকালীন সরকার। সবাই মিলে যদি দেশটাকে আমরা ঐক্যের মধ্যে না নিয়ে যেতে পারি, সুদৃঢ় ঐক্যের মধ্যে ভর করতে না পারি, সুযোগ কিন্তু তারা নেবে। ফ্যাসিস্টরা কিন্তু সারা দেশে বসে আছে এবং পাশ্ববর্তী দেশ তারাও কিন্তু নাক গলাতে চায় এবং চেয়েছে।'

এজন্য আমরা মনে করছি বাংলাদেশের মানুষ এক এবং ঐক্যবদ্ধ থাকতে হবে, এর মধ্যে ফাটল ধরানোর কোনো সুযোগ থাকতে পারবে না।

এ সময় উপস্থিত ছিলেন বাফুফের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপী, জেলা বিএনপির সদস্য অ্যাড. হাফিজুর রহমান, চন্দ্রগঞ্জ থানা বিএনপির আহবায়ক বেলাল হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম সারোয়ার।

দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হতে যাচ্ছে কৃষকদের

চট্টগ্রামে একের পর এক খুন, জেলাজুড়ে আতঙ্ক

হোস্টেল থেকে স্কুলছাত্রের লাশ উদ্ধার, প্রতিবাদে ভাঙচুর

বাদীর কাছ থেকে ৪০ হাজার টাকা আদায়ের অভিযোগ ডিবি পুলিশের বিরুদ্ধে

এসি ও সিসি ক্যামেরার সেই মাদক আস্তানা গুঁড়িয়ে দিল প্রশাসন

নোয়াখালী জেনারেল হাসপাতাল পরিদর্শনে ক্ষুব্ধ স্বাস্থ্যমন্ত্রী, তত্ত্বাবধায়ক প্রত্যাহার

একনেকে অনুমোদন পেল আনোয়ারার চীনা অর্থনৈতিক অঞ্চল প্রকল্প

প্রজেক্টরে খেলা দেখার ব্যবস্থা করলেন ইউএনও

রাউজানে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

প্রেসক্লাব থেকে সাংবাদিককে তুলে নিয়ে মারধর: আটক ২, হোটেল সিলগালা