হোম > সারা দেশ > চট্টগ্রাম

অপারেশন ডেভিল হান্ট: সুনামগঞ্জে গ্রেপ্তার ৬

জেলা প্রতিনিধি, সুনামগঞ্জ

সুনামগঞ্জে ‘অপারেশন ডেভিল হান্ট’-এ ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, দোয়ারাবাজার থানার দোয়ারাবাজার গ্রামের তপন সরকার তপু (৫০)। তিনি দোয়ারাবাজার উপজেলা আওয়ামী যুবলীগের সদস্য। একই গ্রামের প্রিয়তোষ দে চন্ডী (৪৪)। তিনি দোয়ারাবাজার উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক।

ছাতক থানার রুক্কা গ্রামের বাসিন্দা আব্দুর রহমান (৫৮)। তিনি উত্তর খুরমা ইউনিয়ন আওয়ামী লীগের কোষাধ্যক্ষ। জগন্নাথপুর থানার মোহাম্মদপুর গ্রামের মো. মুহিবুর রহমান (৪৫)। তিনি পাটলী ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক।

শাল্লা থানার সহদেবপাশা গ্রামের আরজ আলী (৫৩)। তিনি শাল্লা থানা কৃষক লীগের সদস্য। দিরাই থানার কাজুয়াবাদ গ্রামের সাঈদ আহম্মেদ খসরু (৪৩)। তিনি রাজনগর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ৮ নম্বর ওয়ার্ডের মেম্বার।

পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন খান বলেন, গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হবে। জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অভিযান অব্যাহত থাকবে।

জুমার নামাজে ইমামতি করে প্রশংসায় ভাসছেন ইউএনও

উখিয়ায় বিজিবির অভিযানে ১ লাখ ৪০ হাজার পিস ইয়াবাসহ আটক ১

গভীর সমুদ্রে ভাসতে থাকা ৪ জেলে উদ্ধার করল কোস্ট গার্ড

ইসলাম ধর্ম, নবী (সা.)-কে নিয়ে কটূক্তি, হিন্দু যুবকের শাস্তির দাবিতে বিক্ষোভ

মেহেদির কবর জিয়ারতে অঝোরে কাঁদলেন এমপি সেলিম

নোয়াখালীতে বিদ্যুৎস্পৃষ্টে মা-ছেলের মর্মান্তিক মৃত্যু

পটিয়ায় শিশু জায়হান হত্যার রহস্য উদঘাটন

বাঁশখালীতে হাতি সংরক্ষণে জনসচেতনতামূলক উঠান বৈঠক

বাঁশখালীতে ১০ হাজার পিস ইয়াবাসহ আটক ১

অবৈধ গ্যাস ব্যবহারে কোটি টাকার ক্ষতি, দুইজন কারাগারে