হোম > সারা দেশ > চট্টগ্রাম

দাউদকান্দিতে হাঁসচুরির সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

উপজেলা প্রতিনিধি, (দাউদকান্দি) কুমিল্লা

ছবি: আমার দেশ

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় হাঁসচুরি সন্দেহে সাইদুল ইসলাম সাইদ(২৩) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার মালিগাঁও ইউনিয়নের মালিগাও গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সাইদ ওই গ্রামের আলাউদ্দিন মিয়ার ছেলে। পুলিশ হত্যাকাণ্ডে সঙ্গে জড়িত সন্দেহ দুজনকে আটক করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দিনের বেলা মালিগাঁও গ্রামে হাঁসচুরির অভিযোগ ওঠে। চুরির অভিযোগে ওই দিন রাত আনুমানিক ১০টার দিকে সাঈদকে আটক করে মারধর করে স্থানীয় কয়েকজন ।

একপর্যায়ে সাইদ অচেতন হয়ে পড়লে রাত ১টার দিকে তাকে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গৌরীপুর নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

দাউদকান্দি মডেল থানার ওসি আবদুল হালিম বলেন, হাঁসচুরির সন্দেহে পিটিয়ে হত্যার অভিযোগে দুজনকে আটক করা হয়েছে।

বুধবার দুপুরে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। হত্যার ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।

জাহাজ ভাঙা শিল্পে নতুন নেতৃত্ব, সভাপতি মহসিন চৌধুরী

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু

জুলাই গণহত্যার বিচার ও গণভোটের রায় বাস্তবায়ন নিয়ে সরকার প্রতারণা করছে

চকরিয়ায় ২০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

গণমাধ্যমের সার্বিক উন্নয়নে কমিশন গঠন করবে সরকার

লক্ষ্মীপুরে সালিশ বৈঠকে বৃদ্ধকে গুলি

চট্টগ্রামে একদিনে তিন লাশ উদ্ধার

জঙ্গল সলিমপুরের আদলে টেকনাফের বাহারছড়ায় যৌথ অভিযানের পরিকল্পনা

চব্বিশের ছাত্র জনতার আন্দোলনে দেশ গণতন্ত্রে ফিরেছে : গণপূর্ত মন্ত্রী

বিএসবিআরএর সভাপতি মহসিন ও সিনিয়র সহসভাপতি সালিম