হোম > সারা দেশ > চট্টগ্রাম

ফেনীতে কোরবানির পশু জবাই করতে গিয়ে আহত শতাধিক

জেলা প্রতিনিধি, ফেনী

ফেনীতে কোরবানির পশু জবাই ও মাংস কাটতে গিয়ে শতাধিক মানুষ আহত হয়েছেন। এদের মধ্যে হাতের রগ কেটে যাওয়া ও গুরুতর জখম হওয়া অন্তত ২০ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার (২৯ মে) পবিত্র ঈদুল আজহার দিন সকাল থেকে জেলার বিভিন্ন স্থানে অসাবধানতাবশত এসব আহত হওয়ার ঘটনা ঘটে।

জানা যায়, আহতদের বেশিরভাগের হাত, আঙুল ও পায়ের বিভিন্ন স্থানে গভীর ক্ষত হয়েছে। সকাল থেকে রাত ১০টা পর্যন্ত এসব আহত ব্যক্তিরা ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নিতে আসেন।

এদের মধ্যে রয়েছে ফেনী সদর উপজেলার বালুকিয়া এলাকার মো. জাহিদ (৩০)। সকালে গরু জবাইয়ের সময় তার হাতের রগ কেটে যায়। পরে তাকে ফেনী জেনারেল হাসপাতালে নেয়া হলে প্রাথমিক চিকিৎসা শেষে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এছাড়া সকাল ১০টার দিকে নোয়াখালীর সেনবাগ উপজেলার বিজবাগ এলাকার আবদুল মান্নানের ছেলে মনসুর (৪০) গুরুতর আহত অবস্থায় ফেনী জেনারেল হাসপাতালে এলে তাকেও চট্টগ্রাম মেডিকেলে কলেজে পাঠানো হয়েছে।

আহত মনসুরের স্বজন আবদুল কাদের বলেন, মাংস কাটার সময় দা হাতের ওপর পড়ে গভীর ক্ষত হয়।

জাহিদের স্বজন মো. রাসেল বলেন, গরু জবাই করার সময় হঠাৎ ছুরি পিছলে হাতে লাগে। পরে রক্ত বন্ধ না হওয়ায় দ্রুত হাসপাতালে নিয়ে আসি। প্রাথমিক চিকিৎসা শেষে চিকিৎসকের পরামর্শে চট্টগ্রাম মেডিকেলে নেওয়া হয়েছে ।

একইভাবে সোনাগাজী উপজেলার চরচান্দিয়া এলাকার সেরাজুল ইসলামের ছেলে নজরুল ইসলাম (২৮) আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

হাসপাতালের জরুরি বিভাগে রোগীদের প্রাথমিক চিকিৎসায় নিয়োজিত পলাশ বলেন, সকাল থেকেই একের পর এক আহত রোগী আসতে থাকে। বেশিরভাগের হাতের আঙুল ও রগ কেটে গেছে। কেউ গরু ধরতে গিয়ে আহত হয়েছে; আবার কেউ মাংস কাটার সময় ধারালো দা বা ছুরির আঘাতে জখমের শিকার হয়েছেন।

ফেনী জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. পিয়াস কান্তি পাল এ তথ্য নিশ্চিত করে বলেন,গুরুতর আহত অন্তত ২০ জনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিক্রি না হওয়ায় নদীতে চামড়া ফেলে দিলেন ব্যবসায়ীরা

বগুড়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

চট্টগ্রামে পৃথক সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীসহ নিহত ৪

চাঁদপুরে ৫ হাজার পরিবারে কোরবানির মাংস পৌঁছে দিল জামায়াত

ওমানে সড়ক দুর্ঘটনায় সন্দ্বীপের যুবক নিহত

পরশুরাম পাইলট স্কুলের শিক্ষার্থীদের ৮২ বছর পর পুনর্মিলনী

সিন্ডিকেটের কারসাজিতে চট্টগ্রামে নষ্ট বিপুল চামড়া

‎নিখোঁজের এক দিন পর শিশুর লাশ উদ্ধার ‎

রামগড়ে অপহরণের পর দুই মোটরসাইকেল চালককে নির্যাতন

চট্টগ্রামের কর্ণফুলীতে বাস-লেগুনা সংঘর্ষ, নিহত বেড়ে ৪