হোম > সারা দেশ > চট্টগ্রাম

আখাউড়ায় আ.লীগের শেখ কামালসহ গ্রেপ্তার ১৪

উপজেলা প্রতিনিধি, (আখাউড়া) ব্রাহ্মণবাড়িয়া

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অপারেশন ডেভিল হান্ট অভিযানে আওয়ামী লীগ নেতা শেখ কামালসহ ১৪ জনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

সোমবার সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন আখাউড়া থানার ওসি মো. ছমিউদ্দিন। এর আগে ২৪ ঘণ্টায় পুলিশের ডেভিল হান্ট ও বিশেষ একটি অভিযানে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা শেখ কামাল পৌরসভার লালবাজার এলাকার মৃত শেখ ওসমানের ছেলে। তিনি আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক।

আখাউড়া থানার ওসি ছমিউদ্দিন জানান, গ্রেপ্তার আসামি শেখ কামালকে ডেভিল হান্টের অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়। অন্যদিকে উপজেলার সড়ক বাজারের ভুঁইয়া আবাসিক

হোটেলসহ বিভিন্ন জায়গা অভিযান চালিয়ে ওই ১৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এমএস

সীতাকুণ্ড হাসপাতালে চিকিৎসাসেবার মানোন্নয়নে নানা উদ্যোগ

আটকের গুঞ্জনের মধ্যে নজরদারিতে পুলিশ কর্মকর্তা, জব্দ দুই ফোন

কুতুবদিয়ায় একদিনে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

রেল খাতের দুর্নীতিবাজদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে: আতিকুর রহমান

বিএনপি অফিসে আগুন দেওয়ার ঘটনায় গ্রেপ্তার ১১

পটিয়ায় ব্যবসায়ীর ওপর হামলা, টাকা লুট

টিউবওয়েলের মুখ থেকে বের হচ্ছে গ্যাস, জ্বলছে আগুন

আখাউড়ায় তিতাস কমিউটার ট্রেনে আগুন, আটক ২

কুমিল্লায় হানিট্র্যাপে প্রবাসী ব্যবসায়ী, শতকোটি টাকার সম্পদ আত্মসাৎ

গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যান হেলমেটধারী