হোম > সারা দেশ > চট্টগ্রাম

মিরসরাইয়ের আ.লীগ নেতা ঢাকায় গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, মিরসরাই (চট্টগ্রাম)

মিরসরাই উপজেলা আওয়ামী লীগ নেতা নুর মোহাম্মদ সেলিমকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) গোয়েন্দা পুলিশ ঢাকার যাত্রাবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

তিনি মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদকের দায়িত্বে রয়েছেন। সেলিম মিরসরাই মিরসরাই উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের মস্তাননগর এলাকার মনিরুল ইসলামের ছেলে। তাকে ঢাকার দারুস সালাম থানার একটি মামলায় আটক দেখানো হয়েছে।

খোঁজ নিয়ে জানা গেছে, ঢাকায় সরকার বিরোধী মিছিলে অংশ নিয়েছিল সেলিম। মিছিল শেষে গোয়েন্দা নজরদারিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা (এস আই) জুয়েল সরকার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, নুর মোহাম্মদ সেলিম নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে দারুস সালাম থানার সন্ত্রাস দমন আইনে গ্রেপ্তার দেখিয়ে বিজ্ঞ আদালতে পাঠানো হয়।

নিজাম হাজারীর আয়কর নথি জব্দের আদেশ

লক্ষ্মীপুরে শ্রমিক কল্যাণ ফেডারেশনের র‍্যালি

মামলায় আপস না করায় বাদীর পিতাকে অপহরণের অভিযোগ

এসএসসি পরীক্ষার প্রশ্নফাঁস চক্রের মূলহোতা গ্রেপ্তার

খাগড়াছড়িতে নদীতে ভেসে যাওয়া নৈশপ্রহরীর লাশ উদ্ধার

‎পরশুরামে চাইনিজ কুড়ালসহ ২ ছিনতাইকারী গ্রেপ্তার

জন্ম-মৃত্যু নিবন্ধনে জালিয়াতি, বরখাস্ত চার ইউপি চেয়ারম্যান

কক্সবাজারে ৬ কোটি টাকা মূল্যের অবৈধ চিংড়ি রেণু জব্দ

হাইমচরে প্রশাসনের নমনীয়তায় বেপরোয়া রেণু চোরচক্র

কর্তৃপক্ষের ভুলে সীতাকুণ্ডে ৪৯ পরীক্ষার্থীর চরম ভোগান্তি