হোম > সারা দেশ > চট্টগ্রাম

লক্ষ্মীপুরে ওসমান হাদির গায়েবানা জানাজা ও দোয়া অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি, লক্ষ্মীপুর

লক্ষ্মীপুরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদির গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) আছরের নামাজের পর শহরের লিল্লাহ জামে মসজিদের সামনে এ জানাজা অনুষ্ঠিত হয়।

পরে ওসমান হাদির জন্য দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন ইমামগঞ্জ নাগেরহাট নূরানি দাখিল মাদরাসার সুপার মাওলানা মো. আলমগীর কবির।

এসময় উপস্থিত ছিলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা সদস্য সচিব শাহেদুর রহমান রাফি, মুখ্য সংগঠক সাইফুল ইসলাম মুরাদ, যুগ্ম আহবায়ক আরিয়ান রায়হান, আপ বাংলাদেশের জেলা আহবায়ক আবদুল হামিদ খান, শহর শিবির সভাপতি ফরিদ উদ্দিন, ইসলামী ছাত্র আন্দোলনের জেলা সভাপতি ইউনুস খান, ছাত্র অধিকার পরিষদের জেলা সভাপতি এনামুল হক প্রমুখ।

জানাজার আগে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় বক্তারা বলেন, আজ আমাদের চোখে পানি নয়, আমাদের চোখে রক্ত। ওসমান হাদী চেয়েছেন ইনসাফের বাংলাদেশ। তিনি ন্যায় এবং ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠা করতে গিয়ে শহীদ হয়েছেন। আমরা তার ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য লড়বো। বাংলাদেশে ভারতের আধিপত্যবাদ চলবে না। আমরা জুলাই আন্দোলনের যোদ্ধারা তা হতে দেবো না। আমরা সবাই মিলে ন্যায় ও ইনসাফের বাংলাদেশ প্রতিষ্ঠিত করবো।

তেল মজুদ ও অতিরিক্ত ভাড়া আদায় করলেই কঠোর ব্যবস্থা

৬ হাজার লিটার অবৈধ তেল মজুদ করছিল যুবলীগ নেতা

হাটহাজারীতে নির্যাতনের পর হত্যা, শিশুর লাশ উদ্ধার

মাদ্রাসা শিক্ষার্থীরা দেশের বাহিরেও বড় বড় ডিগ্রি অর্জন করছে

সীতাকুণ্ডে মধ্যরাতে খামার-দোকানে অগ্নিকাণ্ড, পুড়ল ২৪ গবাদিপশু

রাঙামাটিতে পেট্রল পাম্পে সেনাবাহিনী মোতায়েন

পাম্পগুলোকে তথ্য প্রদর্শনের নির্দেশ বিপিসির

খেলতে গিয়ে ট্রাকের নিচে ঢুকে প্রাণ গেল তিন বছরের শিশুর

পুলিশ দেখে ডোবায় লাফ, ছয় ঘণ্টা পর রামদাসহ গ্রেপ্তার ছিনতাইকারী

ভাষাসৈনিক আমেনা আহমেদ আর নেই