হোম > সারা দেশ > চট্টগ্রাম

হাটহাজারীতে সড়ক দুর্ঘটনায় নৌবাহিনীর নাবিক নিহত

উপজেলা প্রতিনিধি, হাটহাজারী (চট্টগ্রাম)

চট্টগ্রামের হাটহাজারীতে এক দিনের ব্যবধানে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশ নৌবাহিনীর এক নাবিক নিহত হয়েছেন। নিহত দেলোয়ার (৩০) ফটিকছড়ি উপজেলার বাগানবাজার ইউনিয়নের মতিননগরস্থ চিকনছড়া এলাকার মো. মিরাজ মিয়ার ছেলে।

সোমবার (৭ ডিসেম্বর) ভোরে চিকনদন্ডী ইউনিয়নের লালিয়ারহাটস্থ মিস্ত্রি ঘাটা নামক স্থানে হাটহাজারী-অক্সিজেন মহাসড়কের উপর এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বাংলাদেশ নৌ-বাহিনীতে সেইলর (নাবিক) হিসেবে কর্মরত দেলোয়ার ভোরের দিকে মোটরসাইকেল চালিয়ে চট্টগ্রামে নিজ কর্মস্থলে যাচ্ছিলেন। পথে হাটহাজারী-অক্সিজেন মহাসড়কের উপর দুর্ঘটনার শিকার হয়। স্থানীয় পথচারীরা ওই এলাকায় রাস্তার ডিভাইডারের পাশে তাকে পড়ে থাকতে দেখে হাটহাজারী সদরের একটি প্রাইভেট হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের ভাই জাহিদুল ইসলাম ফরহাদ জানান, গত ২০১৩ সালে সে বাংলাদেশ নৌবাহিনীতে যোগ দেয়।

রাউজান হাইওয়ে থানার ইনচার্জ মোহাম্মদ উল্লাহ জানান, দুর্ঘটনায় এক ব্যক্তি নিহত হয়েছেন বলে খবর পেয়েছি। আমরা ঘটনাস্থলের দিকে যাচ্ছি। পরে বিস্তারিত জানানো সম্ভব হবে।

হাসিনার দেশে ফেরার পরিকল্পনা নিয়ে যোগাযোগ, রাষ্ট্রদ্রোহ মামলায় এসপি গ্রেপ্তার

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল উদ্ধার

চকরিয়ায় বন্য হাতির আক্রমণে প্রাণ গেল বৃদ্ধের

আগামী দিনে সরকারি দল হবে জামায়াত: এটিএম মাছুম

আমি ঠিক হলে আমার নেতাকর্মীরা ঠিক হবে না কেন

ঘেরাওয়ের নেতৃত্বে ছাত্রলীগ নেতা, ফেসবুকে সরকারবিরোধী প্রচার

কুমিল্লায় ১২ দোকানে অগ্নিকাণ্ডে ৫ কোটি টাকার ক্ষতি

পুলিশ হেফাজতে ‘নন-পলাতক আওয়ামী লীগ সভাপতি’

নৈরাজ্য ঠেকাতে বিএনপির কর্মীরাই যথেষ্ট: প্রতিমন্ত্রী মীর হেলাল

মাটিরাঙায় বিএনপি নেতাকর্মীর ওপর আ.লীগের হামলা, আহত ৪