হোম > সারা দেশ > চট্টগ্রাম

রাউজানে সন্ত্রাসী টেংরা কালুর গুলিতে আহত ১

উপজেলা প্রতিনিধি, রাউজান (চট্টগ্রাম)

চট্টগ্রামের রাউজানে দুর্বৃত্তদের গুলিতে জাহেদ তালুকদার (৪৫) নামে একজন গুলিবিদ্ধ হয়েছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (১৭ নভেম্বর) রাত ১২টার দিকে উপজেলার নোয়াজিশপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের নতুনহাট এলাকার মুঈনীয়া আজিজিয়া মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে। গুলিটি জাহেদের ডান পায়ের হাঁটুর নিচে লাগে।

গুলিবিদ্ধ জাহেদ ওই এলাকার মুকিম বাড়ির আহম্মদ কবিরের ছেলে। তিনি কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত কিনা তা নিশ্চিত হওয়া যায়নি।

স্থানীয়রা বলছেন, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভূঁইয়া। তিনি আমার দেশকে বলেন, ‘রাত ১২টার দিকে জাহেদ তালুকদার মুঈনীয়া আজিজিয়া মাদ্রাসার সামনে কিছু মানুষের জটলা দেখে দেখতে যান। এ সময় স্থানীয় নুরুল আমিন প্রকাশ টেংরা কালু জাহেদের পায়ে গুলি করে। গুলিটি জাহেদের ডান পায়ের হাঁটুর নিচে লাগে। এ সময় নুরুল আমিনের সাথে ৮-১০ জন ছিল।’

ওসি আরও বলেন, ‘ইতোমধ্যে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। আসামিরা পলাতক রয়েছেন। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা হলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

ঈদগাঁও থেকে অপহৃতা তরুণীসহ লুণ্ঠিত স্বর্ণালঙ্কার উদ্ধার, গ্রেপ্তার ৩

দুই কোটি টাকা আত্মসাৎ, ৬ বছরেও প্রতিবেদন দেয়নি দুদক

ধামইরহাটে খাবারের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণ, আটক ১

পেকুয়া থানায় ঘুসের টাকা ফেরত চাইতে গিয়ে মা-মেয়ে রক্তাক্ত

ব্রিজ ভেঙে পড়ায় ভোগান্তিতে মতলবের হাজারো মানুষ

৫ লাখ টাকার জাল নোট ও টাকা তৈরির সরঞ্জামসহ আটক ১

এইচএসসি ফলাফল বিপর্যয়ে ২ কলেজে পাঠদান স্থগিত

নিহত ইরার পরিবারের পাশে আসলাম চৌধুরী, ন্যায়বিচারের আশ্বাস

থানায় ঘুষের টাকা ফেরত চাইতে গিয়ে রক্তাক্ত মা-মেয়ে

লামা রিপোর্টার্স ক্লাবের দায়িত্বে তৈয়ব আলী ও বেলাল আহমদ