হোম > সারা দেশ > চট্টগ্রাম

২৪ বছর পর অপহরণ ও হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

জাহাঙ্গীর কবির লিটন, ছাগলনাইয়া (ফেনী)

দীর্ঘ ২৪ বছর আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না ২০০২ সালের অপহরণ ও হত্যা মামলার এক পলাতক আসামির। ছদ্মনামে অবস্থান করা ওই আসামিকে ঢাকার কামরাঙ্গীরচর এলাকা থেকে পুলিশ ও র‍্যাব-১০-এর যৌথ অভিযানে গ্রেপ্তার করা হয়েছে।

গ্রেপ্তার আসামি মো. আজাদ (৫৫), ওরফে আজাদ, ওরফে নুর আলম। তিনি ফেনীর ছাগলনাইয়া উপজেলার উত্তর কুহুমা (ডন কোম্পানি বাড়ি), ৪ নম্বর ওয়ার্ড, শান্তির বাজার এলাকার বাসিন্দা। তার বাবা আমির হোসেন, ওরফে হোসেন আহাম্মদ এবং মা সখিনা খাতুন।

পুলিশ সূত্রে জানা যায়, ফেনী সদর থানার মামলা নম্বর ৫২, তারিখ ২৯ জুলাই ২০০২, দণ্ডবিধির ৩৬৪/৩০২/৩৪ ধারায় দায়ের করা অপহরণ ও হত্যা মামলার পরোয়ানাভুক্ত আসামি ছিলেন তিনি। দীর্ঘদিন ধরে পলাতক থাকায় তাকে গ্রেপ্তারে অভিযান চালিয়ে আসছিল পুলিশ।

ছাগলনাইয়া থানার এসআই মো. গোলাম মোস্তফার কাছে পরোয়ানা তামিলের দায়িত্ব হস্তান্তরের পর দীর্ঘ অনুসন্ধান ও তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামির অবস্থান শনাক্ত করা হয়। পরে গত ২৮ নভেম্বর ২০২৬ রাত সাড়ে ৯টার দিকে ঢাকার কামরাঙ্গীরচর এলাকায় ছদ্মনামে আত্মগোপনে থাকা অবস্থায় থানার পুলিশ ও র‍্যাব-১০-এর যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার আসামিকে আজ ২৯ নভেম্বর আদালতে পাঠানো হচ্ছে।

ছাগলনাইয়া থানার ওসি মোহাম্মদ আবু তাহের জানান, দীর্ঘদিন আত্মগোপনে থাকা এ ধরনের অন্যান্য পলাতক আসামি গ্রেপ্তারেও পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

মাদারীপুরে ১১ ঘণ্টা প‌র যান চলাচল স্বাভা‌বিক

ইনানীতে গ্যাসের আগুনে বিস্ফোরণ, দগ্ধ বাপেক্সের ৭ সদস্য

নবীনগরে লকডাউনের প্রভাব নেই, জনজীবন স্বাভাবিক

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এক বাসের ধাক্কায় চার গাড়ির সংঘর্ষ, আহত ৩০

সরাইলে ভিডব্লিউবি উপকারভোগী নির্বাচন নিয়ে অবহিতকরণ সভা

নোয়াখালীতে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

ফেনীতে গভীর রাতে মাদরাসা ও সাব-রেজিস্ট্রি অফিসে আগুন, ককটেল বিস্ফোরণ

চট্টগ্রামে ‘ঢাকা মেইল’ ট্রেনে আগুন

মেধাবীরা সবার আগে বাংলাদেশকে ধারণ করলেই দেশ এগিয়ে যাবে

আন্দোলন নিয়ে বিভক্তি, কাটেনি অচলাবস্থা