হোম > সারা দেশ > চট্টগ্রাম

টিকিট বিক্রি-যাত্রী হয়রানির সত্যতা পেয়েছে দুদক

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের দায়িত্বরত নিরাপত্তা কর্মীর সদস্যদের কালোবাজারে টিকিট বিক্রি, যাত্রী হয়রানি ও ট্রেনের ভেতরে অব্যবস্থাপনার অভিযোগের সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বুধবার সকালে চট্টগ্রাম নতুন রেলস্টেশনে এ অভিযান পরিচালনা করে দুদকের সমন্বিত জেলা কার্যালয় চট্টগ্রাম-১।

দুদক সহকারী পরিচালক সাইয়েদ আলমের নেতৃত্বে তিন সদস্যের একটি এনফোর্সমেন্ট টিম এ অভিযান চালায়। অভিযানে দেখা যায়, রেলওয়ের একজন এনবিআর সদস্য অবৈধভাবে টিকিট বিক্রি করছেন। এছাড়া দীর্ঘদিন ধরে যাত্রীদের হয়রানি ও সেবার মান নিয়ে অভিযোগের সত্যতা মেলেছে অভিযানে।

দুদক কর্মকর্তা সাইয়েদ আলম জানান, অভিযুক্ত আরএনবির সদস্যসহ অন্যান্যদের টিকিট বিক্রির অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এই বিষয়ে স্টেশন ম্যানেজারকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। স্টেশন ম্যানেজার আশ্বাস দিয়েছেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হবে এবং যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

অভিযানের বিস্তারিত প্রতিবেদন দুদক কমিশন বরাবরে পাঠানো হবে বলে জানানো হয়েছে।

এমএস

কুমিল্লা মহানগর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন

বন্যার্ত শতাধিক পরিবারের পাশে বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজ

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে চট্টগ্রামে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ

চট্টগ্রামে প্রবাসীর বাড়িতে ভাঙচুর-লুটপাট

ভারি বর্ষণে ক্ষতিগ্রস্তদের পাশে রয়েছে সরকার : ত্রাণমন্ত্রী

বাড়ির পাশে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

আট দিন পর সাজেক ভ্রমণে নিষেধাজ্ঞা প্রত্যাহার

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগানো প্রাইভেটকারে ইয়াবা পাচার, আটক ৩

ত্রাণ বিতরণে স্বজনপ্রীতির অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা : ত্রাণমন্ত্রী

বাঁশখালীর প্রমত্তা শঙ্খনদী মুহূর্তেই গিলে খেল চারটি বসতঘর