হোম > সারা দেশ > চট্টগ্রাম

মহেশখালীতে অস্ত্রসহ ৩ জন আটক

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

কক্সবাজারের দ্বীপ উপজেলা মহেশখালী থেকে দেশীয় আগ্নেয়াস্ত্র ও গুলিসহ দ্বীপের শীর্ষ সন্ত্রাসি শাহজাহানসহ ৩ জনকে আটক করেছে কোস্টগার্ড।

তারা জানায়, অস্ত্র বেচাকেনার সময় তাদের আটক করা হয়।

বৃহস্পতিবার বেলা ১২টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ।

তিনি জানান, গোপন সংবাদ পেয়ে বুধবার বিকালে কোস্টগার্ড উপজেলার কেরুণতলী এলাকায় বিশেষ এই অভিযান পরিচালনা করে। অভিযানকালে এলাকায় তল্লাশি চালিয়ে অস্ত্র ও গোলাবারুদ কেনাবেচার সময় ২টি দেশীয় আগ্নেয়াস্ত্র, রাইফেলের ৫ রাউন্ড তাজা গোলা ও শটগানে ব্যবহৃত ২৫ রাউন্ড বিদেশি তাজা কার্তুজ উদ্ধার করা হয়। ওই সময় সন্ত্রাসি শাহজাহানসহ তার দুই সহযোগী আটক করা হয়।

হারুন-অর-রশীদ বলেন, দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত রাখবে।

দুই কোটি টাকা আত্মসাৎ, ৬ বছরেও প্রতিবেদন দেয়নি দুদক

ধামইরহাটে খাবারের লোভ দেখিয়ে শিশুকে ধর্ষণ, আটক ১

পেকুয়া থানায় ঘুসের টাকা ফেরত চাইতে গিয়ে মা-মেয়ে রক্তাক্ত

ব্রিজ ভেঙে পড়ায় ভোগান্তিতে মতলবের হাজারো মানুষ

৫ লাখ টাকার জাল নোট ও টাকা তৈরির সরঞ্জামসহ আটক ১

এইচএসসি ফলাফল বিপর্যয়ে ২ কলেজে পাঠদান স্থগিত

নিহত ইরার পরিবারের পাশে আসলাম চৌধুরী, ন্যায়বিচারের আশ্বাস

থানায় ঘুষের টাকা ফেরত চাইতে গিয়ে রক্তাক্ত মা-মেয়ে

লামা রিপোর্টার্স ক্লাবের দায়িত্বে তৈয়ব আলী ও বেলাল আহমদ

আরাকান আর্মির হাতে আটক ৩ বাংলাদেশিকে ফিরিয়ে আনলো বিজিবি