হোম > সারা দেশ > চট্টগ্রাম

কুমিল্লায় ৪৮ ঘণ্টায় আ.লীগের ৬৪ সদস্যসহ আটক ৩২৫

পুলিশের অভিযান

জেলা প্রতিনিধি, কুমিল্লা

পুলিশের সাঁড়াশি অভিযানে আটক করা ব্যক্তিরা ।ছবি: আমার দেশ

কুমিল্লায় অপরাধ দমনে জেলা পুলিশের বিশেষ সাঁড়াশি অভিযানে গত ৪৮ ঘণ্টায় নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ৬৪ সদস্যসহ মোট ৩২৫ জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে ২৩০ জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে। অপরদিকে, অপরাধে সম্পৃক্ততা না পাওয়ায় ৯৫ জনকে মুচলেকা নিয়ে পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধ দমনের লক্ষ্যে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও বিভিন্ন থানার সমন্বয়ে এ অভিযান পরিচালনা করা হয়।

কুমিল্লা জেলা পুলিশ সুপার মো. আনিসুজ্জামান পিপিএমের দিকনির্দেশনায় পরিচালিত অভিযানে কিশোর গ্যাং, মাদক কারবারি, ছিনতাইকারী এবং নিষিদ্ধ সংগঠনের নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

অভিযানে আটক ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ ও অপরাধে সম্পৃক্ততার বিষয়টি যাচাই-বাছাই শেষে ২৩০ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। অপরাধে সম্পৃক্ততার প্রমাণ না পাওয়ায় বাকি ৯৫ জনকে মুচলেকা নিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

অভিযান প্রসঙ্গে পুলিশ সুপার মো. আনিসুজ্জামান পিপিএম বলেন, অপরাধ দমনের পাশাপাশি সাধারণ মানুষ যেন কোনোভাবেই হয়রানির শিকার না হন, সে বিষয়ে পুলিশ সর্বোচ্চ সতর্ক রয়েছে। কোনো নিরপরাধ ব্যক্তি যাতে অযাচিত ভোগান্তিতে না পড়েন, তা নিশ্চিত করতে মাঠপর্যায়ে কঠোর তদারকি ও প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান বলেন, কিশোর গ্যাং, মাদক, ছিনতাইসহ সব ধরনের অপরাধ নির্মূল এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশের এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এমএইচ

রামুতে ট্রেন দুর্ঘটনা: তিন দিন পর মারা গেলেন তানিয়া

চট্টগ্রামে অতিরিক্ত মদ্যপানে দুই যুবকের মৃত্যু

মানবিক সেবা ও নাগরিক সুবিধা বাড়াতে কাজ করছে চট্টগ্রাম জেলা প্রশাসন: ডিসি জাহিদ

সমবেদনা জানাতে সাদিক কায়েমের বাসায় বিএনপি ও জামায়াতের এমপি

৬৪ কিলোমিটার উড়ালপথের পরিকল্পনা, মিরসরাই সদরে ফ্লাইওভারের দাবি

নোয়াখালীতে ট্রলির ধাক্কায় প্রাণ গেল দলিল লেখকের

চবির শাটল ট্রেনে অগ্নিসংযোগ

দাউদকান্দিতে পুরোনো সেতুর চট্টগ্রামমুখী লেন সাময়িক বন্ধ

টেকনাফে উদ্ধার হওয়া গ্রেনেড ধ্বংস করল সেনাবাহিনী

ফটিকছড়িতে ব্যবসায়ীকে লক্ষ্য করে ৪ রাউন্ড গুলি