হোম > সারা দেশ > চট্টগ্রাম

চৌদ্দগ্রামে সিরাতুন্নবী (স.) উপলক্ষে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

উপজেলা প্রতিনিধি, চৌদ্দগ্রাম (কুমিল্লা)

কুমিল্লার চৌদ্দগ্রামে বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে সিরাতুন্নবী (স.) উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে।

বুধবার বিকেলে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহান।

উপজেলা জামায়াতের আমির মাহফুজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের সেক্রেটারি ড. সরোয়ার উদ্দিন সিদ্দিকী, কুমিল্লা দক্ষিণ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি খাইরুল ইসলাম ও চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের সেক্রেটারি বেলাল হোসাইন।

এ ছাড়া উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুর রহিম, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের মজলিসে শুরা সদস্য জয়নাল আবেদীন পাটোয়ারী, ডা. মঞ্জুর আহমেদ সাকি, মাওলানা আবু বকরসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড জামায়াতের দায়িত্বশীল ও রোকনরা।

গত সেপ্টেম্বর মাসে ‘রাসুল (সা.)-এর সামাজিক জীবন’ বিষয়ে এ রচনা প্রতিযোগিতার আয়োজন করে চৌদ্দগ্রাম উপজেলা জামায়াত। এতে বিভিন্ন শ্রেণি-পেশার ২৫১ জন অংশগ্রহণ করেন।

প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেন গুণবতী ইউনিয়নের রাজবল্লবপুরের মো. ফোরকান উদ্দিন। তিনি পুরস্কার হিসেবে পেয়েছেন ১০ হাজার টাকা। দ্বিতীয় স্থান অর্জন করেন বাতিসা ইউনিয়নের দৈয়ারার জোবায়ের হোসেন। তিনি পেয়েছেন সাত হাজার টাকা। তৃতীয় স্থান অর্জন করেন ঘোলপাশা ইউনিয়নের ধর্মপুরের আয়েশা আক্তার তাজিন। তিনি পেয়েছেন পাঁচ হাজার টাকা।

এ ছাড়া বিশেষ সম্মাননা অর্জন করেন ঘোলপাশা ইউনিয়নের ধর্মপুরের আসমা আক্তার, কনকাপৈত ইউনিয়নের করপাটির আরিফ হোসাইন, শ্রীপুর ইউনিয়নের পদুয়ার মুহসিন উদ্দিন, বাতিসা ইউনিয়নের আটগ্রামের মাহমুদা আক্তার জেরিন, শ্রীপুর ইউনিয়নের কৃষ্ণপুরের সজিব হোসেন, মুন্সিরহাট ইকরা মাদরাসার সাবিহা ইসলাম ও কালিকাপুর ইউনিয়নের সাতঘড়িয়ার ফারহানা আক্তার।

ব্যতিক্রমী এ প্রতিযোগিতার আয়োজন করায় আয়োজকদের অভিনন্দন জানিয়েছেন বিজয়ীরা।

আ.লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিক্ষোভ

চট্টগ্রামে পুলিশের টহল ভ্যান নিয়ে পালাল চোর, ৬ ঘণ্টা পর উদ্ধার

‘আসব আসব না বলে, দেশে এসে আত্মসমর্পণ করুন’, হাসিনাকে ভূমি প্রতিমন্ত্রী

দুপুরের খাবার খেতে রেস্তোরাঁয় পুলিশ, টহল ভ্যান নিয়ে পালাল চোর

আ.লীগের নৈরাজ্যের প্রতিবাদে পটিয়ায় বিএনপির বিক্ষোভ

বিএনপি নেতার বাড়িতে আগুন দেওয়ার ঘটনায় জামায়াতের নিন্দা

কুমিল্লায় মহাসড়কের গাছ কেটে পালাল দুর্বৃত্তরা

ফতুল্লায় খাল খনন ও পরিষ্কার কার্যক্রমের উদ্বোধন জামায়াত নেতা আবদুল জব্বারের

হাতকড়াসহ শ্রমিক লীগ নেতাকে ছিনিয়ে নিতে চাইল ছাত্রদল কর্মী

জঙ্গল সলিমপুরে ইয়াসিনের নেটওয়ার্কের ছয় সদস্য গ্রেপ্তার