হোম > সারা দেশ > চট্টগ্রাম

উখিয়ায় লোকালয়ে ৭ হাতি, দেড় ঘণ্টার চেষ্টায় বনে ফেরাল বন বিভাগ

উপজেলা প্রতিনিধি, উখিয়া (কক্সবাজার)

কক্সবাজারের উখিয়ায় লোকালয়ে প্রবেশ করেছে সাত সদস্যের একটি বন্য হাতির পাল। পরে বন বিভাগের সদস্য ও এলিফ্যান্ট রেসপন্স টিমের (ইআরটি) সদস্যদের প্রায় দেড় ঘণ্টার প্রচেষ্টায় হাতির পালটিকে নিরাপদে বনে ফেরত পাঠানো হয়েছে।

মঙ্গলবার সকালে উপজেলার থাইংখালী বিটের চোরাখোলা এলাকায় এ ঘটনা ঘটে।

বন বিভাগ সূত্রে জানা গেছে, সাত সদস্যের হাতির একটি পাল বনের ভেতর থেকে লোকালয়ে প্রবেশের খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে ছুটে যান থাইংখালী বিট কর্মকর্তা আরাফাত মাহমুদ। পরে তার নেতৃত্বে বন বিভাগের সহকর্মী ও ইআরটি সদস্যরা সম্মিলিতভাবে হাতির পালটিকে লোকালয় থেকে সরিয়ে বনের দিকে ফেরত পাঠানোর চেষ্টা চালান। প্রায় দেড় ঘণ্টার প্রচেষ্টায় তারা হাতির পালটিকে নিরাপদে বনে ফেরত পাঠাতে সক্ষম হন।

থাইংখালী বিট কর্মকর্তা আরাফাত মাহমুদ বলেন, লোকালয়ে হাতির পাল প্রবেশের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা ঘটনাস্থলে পৌঁছাই। বন বিভাগের সহকর্মী ও ইআরটি সদস্যদের নিয়ে প্রায় দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে হাতিগুলোকে কোনো ধরনের ক্ষতি ছাড়াই বনে ফেরত পাঠাতে সক্ষম হয়েছি।

উখিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান বলেন, বন্য হাতি তাদের স্বাভাবিক বিচরণক্ষেত্রের অংশ হিসেবে কখনো কখনো লোকালয়ে চলে আসে। এ সময় আতঙ্কিত হয়ে হাতির কাছাকাছি যাওয়া বা তাদের উত্ত্যক্ত করা বিপজ্জনক। হাতি লোকালয়ে প্রবেশ করলে দ্রুত বন বিভাগকে খবর দিতে হবে। হাতির নিরাপদ চলাচল নিশ্চিত করতে বন বিভাগ সতর্ক রয়েছে।

তিনি আরও বলেন, বন্যপ্রাণী ও মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় বাসিন্দাদের সচেতন ও সহযোগিতাপূর্ণ ভূমিকা রাখা জরুরি।

বাড়ি বাড়ি গিয়ে দেওয়া হচ্ছে হাম-রুবেলার টিকা: চসিক প্রশাসক

গায়ে হাত দিলে হাত টুকরো টুকরো করে বাজারজাত করব

কোরআনি শিক্ষা ছাড়া মানুষ আদর্শবান হতে পারে না

চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের বিক্ষোভ

মালিকপক্ষ ও শ্রমিকদের সমঝোতায় খুলল চান্দিনার ডেনিম গার্মেন্টস

লক্ষ্মীপুরে দুপুরে ৩১ বিএনপি নেতার পদত্যাগ, রাতে ভিডিও বার্তায় প্রত্যাহার

৫৩ স্টেশন বন্ধ, কোনোটি অচল ২৫ বছর

ফেনীতে পুলিশ সুপারের পর বদলি হলেন দুই থানার ওসি

বিএম কলেজের নতুন অধ্যক্ষ মাহমুদুল ইসলাম

দেশের সর্ববৃহৎ সৌরবিদ্যুৎকেন্দ্র হচ্ছে ফেনীতে