হোম > সারা দেশ > চট্টগ্রাম

মিরসরাইয়ে ছাত্রদল নেতাকে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

উপজেলা প্রতিনিধি, মিরসরাই (চট্টগ্রাম)

মোহন দে

চট্টগ্রামের মিরসরাইয়ের বারইয়ারহাট পৌরসভা ছাত্রদলের সদস্যসচিব ও উপজেলা পূজা উদ্‌যাপন পরিষদের সাধারণ সম্পাদক মোহন দে-কে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনি জোরারগঞ্জ থানায় জিডি করেছেন।

জিডি সূত্রে জানা গেছে, গত ২৬ নভেম্বর দুপুর আনুমানিক ১২টা ২৯ মিনিটে পূর্ব হিঙ্গুলী এলাকায় নিজ বাসায় অবস্থানকালে মোহন দের মুঠোফোনে অজ্ঞাতনামা একটি নম্বর থেকে কল আসে। এ সময় কলদাতা তাকে অশালীন ভাষায় গালাগাল করেন এবং তাকে ও তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেন বলে জিডিতে উল্লেখ করেছেন তিনি।

জিডিতে মোহন দে আরও উল্লেখ করেন, অজ্ঞাত ব্যক্তি তাকে ও তার পরিবারের সদস্যদের ক্ষতি করার হুমকি দিয়ে ভয়ভীতি প্রদর্শন করেছেন। এ ঘটনায় তিনি এবং তার পরিবারের সদস্যরা নিরাপত্তাহীনতায় ভুগছেন। ভবিষ্যতে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তিনি থানায় সাধারণ ডায়েরি করেছেন।

মোহন দে বলেন, বিএনপি-ছাত্রদলের সঙ্গে জড়িত থাকার কারণে মুঠোফোনের অপর প্রান্ত থেকে তাকে অশালীন ভাষায় গালাগাল করা হয়। ডিসেম্বর মাসের পর তাকে কেটে টুকরো করে ফেনী নদীতে ভাসিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছে।

এ বিষয়ে জোরারগঞ্জ থানার ওসি আবদুল হালিম বলেন, আমরা জিডি নিয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেব।

স্বরাষ্ট্রমন্ত্রীকে ভারতের এজেন্ট বললেন লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমির

বাংলাদেশ আক্রান্ত হলে ভারতও নিরাপদ থাকবে না: হেফাজতের হুঁশিয়ারি

পটিয়ায় ভেটেরিনারি কলেজ করার ঘোষণা দিলেন এমপি এনাম

ফটিকছড়ির পাহাড়ে অস্ত্র তৈরির কারখানার সন্ধান, গ্রেপ্তার ৬

চট্টগ্রামে পুলিশ বক্সে আগুন

চট্টগ্রামে দুই বছরেও শেষ হয়নি আইনজীবী আলিফ হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ

উখিয়ায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

তরুণীর সঙ্গে আপত্তিকর ভিডিও, পদ হারালেন ছাত্রদল নেতা

রামগঞ্জে টার্মিনালে দাঁড়িয়ে থাকা বাসে আগুন

ভুয়া টেন্ডার দেখিয়ে ২ লাখ টাকা আত্মসাতের অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে