হোম > সারা দেশ > চট্টগ্রাম

ফেনীতে চুরি করতে গিয়ে গণপিটুনিতে যুবক নিহত

জেলা প্রতিনিধি, ফেনী

ফেনীতে চুরি করতে গিয়ে গণপিটুনিতে লিটন নামে এক যুবক নিহত হয়েছেন।

শুক্রবার রাতে সদর উপজেলার বালিগাঁও ইউনিয়নের চরহকদি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত লিটন একই ইউনিয়নের বালিগাঁও গ্রামের হজু মেম্বার বাড়ির আবু তাহেরের ছেলে।

স্থানীয়রা জানায়, চরহকদি গ্রামের বারেক মিয়ার বাড়ির পেয়ার মিয়ার ঘরে চুরি করতে ঢোকেন লিটন। এ সময় তাকে জাপটে ধরে চিৎকার দেন গৃহকর্তা পেয়ার আলী। একপর্যায়ে লোকজন জড়ো হয়ে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

ফেনী মডেল থানার ওসি মো. সামছুজ্জামান বলেন, লাশ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হবে। তবে এর আগেও চুরি করতে গিয়ে একাধিকবার পিটুনি খেয়েছিলেন লিটন। এলাকায় চোর হিসেবেই তিনি পরিচিত ছিলেন।

সাবেক মেয়র মনজুরসহ ২৯ জনের নামে মামলা

১৮ মামলার আসামি ‘সাদা আনোয়ার’ গাঁজাসহ গ্রেপ্তার

চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ইউএনও কুমিল্লার মাহমুদা জাহান

বিএনপি আবারও আ.লীগের ফাঁদে পড়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

যুবদলের কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে চট্টগ্রামে মিছিল

চৌদ্দগ্রামে মাদকে বাধা দেওয়ায় গ্রামবাসীর ওপর হামলা, গ্রেপ্তার ১

কাফনের কাপড় পরে নিষিদ্ধ যুবলীগের ৫৮ সেকেন্ডের মিছিল

কুমিল্লায় ফেসবুকে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ব্যবসায়ীর জিডি

রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

কুমিল্লায় পাঁচ মাসে এইডসে ৭ জনের মৃত্যু, নতুন শনাক্ত ৩৭