হোম > সারা দেশ > চট্টগ্রাম

বাঁশখালীতে বিয়ের ১৫ দিন না যেতেই স্বামীর হাতে নববধূ খুন

যৌতুক না দেওয়ায়

উপজেলা প্রতিনিধি, বাঁশখালী (চট্টগ্রাম)

বাঁশখালীতে বিয়ের ১৫ দিন না যেতেই স্বামীর হাতে জান্নাতুল ফেরদৌস (২০) নামে এক নববধূ খুন হয়েছে। যৌতুক নিয়ে কথাকাটাকাটির এক পর্যায়ে গলা টিপে ও বালিশ চাপা দিয়ে ওই নববধূকে খুন করা হয়েছে বলে অভিযোগ নববধূর স্বজনদের।

বুধবার উপজেলার সরল ইউনিয়নের মিনজিরিতলা গ্রামে এই ঘটনাটি ঘটে।

গত ২৩ সেপ্টেম্বর মাত্র ১৫ দিন আগে বাঁশখালীর একটি কমিউনিটি সেন্টারে জান্নাতুল ফেরদৌসের সাথে মো. শাহাব উদ্দিনের বিয়ে হয়।

স্থানীয় সূত্র জানায়, বিয়ের পর থেকেই যৌতুক নিয়ে স্বামী ও শ্বশুরবাড়ির সদস্যদের মধ্যে মনোমালিন্যের সৃষ্টি হলে তারা নববধূকে মানসিক ও শারীরিক নির্যাতন করতো। ঘটনার দিন সকাল ৯টার দিকে স্বামী ও তার পরিবারের সদস্যরা নববধূর সাথে তর্কে জড়িয়ে পড়ে এবং তারা গলা টিপে ও বালিশ চাপা দিয়ে নববধূ জান্নাতুল ফেরদৌসকে হত্যা করে বলে দাবি করেন নববধূর পরিবারের।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠিয়েছে।

ঘাতক স্বামী সাহাব উদ্দীন ও তার পরিবারের সদস্যরা পলাতক রয়েছে।

বাঁশখালী থানার অফিসার ইনচার্জ ওসি সাইফুল ইসলাম বলেন, খবর পাওয়ার সাথে সাথে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। প্রাথমিকভাবে এটি একটি হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে, দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

শুধু জিপিএ অর্জনই শিক্ষার মূল উদ্দেশ্য হওয়া উচিত নয়: সায়মা ফেরদৌস

সমাজের কল্যাণে নিজেকে বিলিয়ে দিতে হবেঃ ডা. তাহের

হাতিয়ার ঢালচরে ভূমিদস্যুদের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি নেতা হারুন অর রশীদের দাফন

জেলি পুশকরা ৮০ কেজি গলদা চিংড়ি জব্দ, আড়তদারকে জরিমানা

ফটিকছড়িতে মুক্তিযোদ্ধার ঝুলন্ত লাশ উদ্ধার

রক্ত লাগলে রক্ত নে মেহেদীরে ফিরিয়ে দে

রাঙ্গামাটিতে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ হারালেন স্কুলশিক্ষিকা

জুমার নামাজের সুযোগে মসজিদের ২ লাখ টাকা চুরি

শ্রমিকদের ভাগ্য নিয়ে টালবাহানা চলবে না: সাঈদ আল নোমান