হোম > সারা দেশ > চট্টগ্রাম

দুদকের মামলায় বদির বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ

চট্টগ্রাম ব্যুরো

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) দায়ের করা মামলায় কক্সবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির বিরুদ্ধে আরো দু’জনসহ মোট ১০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ ও জেরা সম্পন্ন হয়েছে।

বুধবার চট্টগ্রাম বিভাগীয় স্পেশাল জজ মিজানুর রহমানের আদালতে এ সাক্ষ্যগ্রহণ ও জেরা অনুষ্ঠিত হয়। ভার্চুয়ালি কেরানীগঞ্জ কারাগার থেকে যুক্ত ছিলেন আসামি আবদুর রহমান বদি।

দুদকের পক্ষে আইনজীবী অ্যাডভোকেট রেজাউল করিম রনি জানান, ‘অবৈধ সম্পদ অর্জনের মামলায় বদির বিরুদ্ধে মোট ১০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। আসামিপক্ষ দু’জন সাক্ষীর জেরা সম্পন্ন করেছে। মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১০ নভেম্বর।’

মামলার নথি অনুযায়ী, ২০০৭ সালে আবদুর রহমান বদির বিরুদ্ধে ৪৩ লাখ ৪৩ হাজার ৯৯৪ টাকার তথ্য গোপন এবং ৬৬ লাখ ৭০ হাজার টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা করে দুদক। পরের বছর তদন্ত শেষে অভিযোগপত্র দাখিল করা হয়। উচ্চ আদালতের স্থগিতাদেশে মামলাটি দীর্ঘদিন বন্ধ থাকলেও ২০১৭ সালে পুনরায় সচল হয়।

সাক্ষীরা ছিলেন ইসলাম ব্যাংক লিমিটেডের টেকনাফ শাখার সাবেক সিনিয়র অফিসার রেজাউল করিম ও সহকারী অফিসার তানভীর আলম।

শহীদ জিয়ার স্মৃতি সংরক্ষণে উদ্যোগ নেবে সরকার

নিষিদ্ধ ছাত্রলীগের ১৮ জনকে পুলিশে দিয়েছে ছাত্রদল

হাইমচরে তাল পাড়তে বাধা দেওয়ায় যুবককে পিটিয়ে জখম

সাবেক মেয়র মনজুরসহ ২৯ জনের নামে মামলা

১৮ মামলার আসামি ‘সাদা আনোয়ার’ গাঁজাসহ গ্রেপ্তার

চট্টগ্রাম বিভাগের শ্রেষ্ঠ ইউএনও কুমিল্লার মাহমুদা জাহান

বিএনপি আবারও আ.লীগের ফাঁদে পড়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

যুবদলের কেন্দ্রীয় কমিটিকে স্বাগত জানিয়ে চট্টগ্রামে মিছিল

চৌদ্দগ্রামে মাদকে বাধা দেওয়ায় গ্রামবাসীর ওপর হামলা, গ্রেপ্তার ১

কাফনের কাপড় পরে নিষিদ্ধ যুবলীগের ৫৮ সেকেন্ডের মিছিল