হোম > সারা দেশ > চট্টগ্রাম

টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে যৌথ বাহিনীর অভিযান, মিলল পিস্তল-গুলি ও ধারালো অস্ত্র

স্টাফ রিপোর্টার, কক্সবাজার

ফাইল ছবি

কক্সবাজারের সীমান্ত জনপদ টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া রেজিস্টার্ড রোহিঙ্গা ক্যাম্পে যৌথ অভিযান চালিয়ে দুটি পিস্তল, চার রাউন্ড তাজা গুলি, দেশীয় ধারালো অস্ত্র ও গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

রোববার (৮ নভেম্বর) বিকেল ৩টার দিকে ক্যাম্পের এইচ ব্লকে কথিত ডাকাত সানাউল্লাহর বসতঘরে এ অভিযান চালানো হয়।

সংশ্লিষ্ট সূত্রমতে, ক্যাম্পের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, সন্ত্রাসী কর্মকাণ্ড ও অপরাধপ্রবণতা নিয়ন্ত্রণ এবং অবৈধ অস্ত্র উদ্ধারে বাংলাদেশ সেনাবাহিনী ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) যৌথভাবে গোপন সংবাদের ভিত্তিতে সানাউল্লাহর বসতঘরে অভিযান চালায়।

অভিযানকালে বসতঘরের বিভিন্ন স্থানে তল্লাশি করে দুটি নম্বরবিহীন ৭.৬৫ বোরের পিস্তল, দুটি খালি ম্যাগাজিন, চার রাউন্ড তাজা গুলি, একটি স্টিলের চাকু, একটি লোহার দা এবং একটি সবুজ রঙের হেক্সো ব্লেড উদ্ধার করা হয়।

এছাড়া ভারতীয় ১০ রুপির একটি পুরোনো নোট, সিমবিহীন সিম কার্ডের আটটি কাভার, বাংলাদেশি জাতীয় পরিচয়পত্রের দুটি ফটোকপি, ইউএনএইচসিআরের দুটি রোহিঙ্গা শরণার্থী কার্ড, বাংলাদেশি জন্মনিবন্ধন সনদের একটি ফটোকপি এবং এক জোড়া পুরোনো কালো রঙের বুটও উদ্ধার করা হয়েছে।

উদ্ধার করা চার রাউন্ড গুলির মধ্যে ৭.৬৫ বোরের পিস্তলের তিন রাউন্ড এবং একনলা বন্দুকের এক রাউন্ড গুলি রয়েছে।

তবে যৌথ বাহিনীর এ অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব হয়নি।

পরে উদ্ধার করা অস্ত্র ও আলামতগুলোর বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

রোববার (৯ নভেম্বর) রাত ১২টা ৩০ মিনিটে টেকনাফ ১৬ এপিবিএনের অধিনায়ক ও অতিরিক্ত উপমহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) কাউছার সিকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সন্ত্রাসী তৎপরতা, অবৈধ অস্ত্রের বিস্তার, ডাকাতি ও অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

হাদি হত্যার বিচারের দাবিতে চট্টগ্রামে জনস্রোত, অশ্রুসিক্ত ‘মেহফিল-এ-ইনকিলাব’

উখিয়ায় বিএনপি নেতার ওপর আ.লীগ নেতাকর্মীদের হামলা, সড়ক অবরোধ

বিএনপির দু্পক্ষের বিরোধ, বিপ্লব ও সংহতি দিবসের র‍্যালিতে ককটেল বিস্ফোরণ

বাইউস্টে ৩০ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্তর্জাতিক ইউএন সম্মেলন

দেবিদ্বারে বিএনপির পাল্টাপাল্টি সভা, এমপির গাড়িবহরে হামলা

৪৬ বছর পর মা-বাবাকে খুঁজছেন ডাচ নাগরিক, ভাই দাবি একজনের ডিএনএ সংগ্রহ

রোহিঙ্গা নেতা মুহিব উল্লাহ হত্যা মামলার আসামি গ্রেপ্তার

চট্টগ্রামে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, ১০ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ

দুই বছরেও কর্ণফুলীর দখলদারদের তালিকা দিতে পারেনি প্রশাসন

চকরিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪