হোম > সারা দেশ > চট্টগ্রাম

জমি নিয়ে বিরোধের জেরে ভাতিজার কিল-ঘুষিতে চাচার মৃত্যু

উপজেলা প্রতিনিধি, চকরিয়া (কক্সবাজার)

কক্সবাজারের চকরিয়ায় জমির বিরোধ নিয়ে ভাতিজার কিল-ঘুষিতে চাচা মো. কালু শাহ (৭৫) মারা গেছেন। বুধবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কাকারা ইউনিয়নের ২ নং ওয়ার্ডের পুলেরছড়ায় এ ঘটনা ঘটে।

নিহত মো. কালু শাহ ১ নং ওয়ার্ডের শাহ ওমরাবাদ গ্রামের বাসিন্দা মৃত মকবুল আলীর ছেলে। আর অভিযুক্ত মাস্টার আলী আহমদ (৬৭)।

কালু শাহর মেয়ে জয়নাব আরা বেগম জানান, কাকারা ইউনিয়নের পুলের ছড়া এলাকার তিনকানি জমি নিয়ে আলী আহমদের সাথে আমার বাবার বিরোধ চলে আসছিল। বুধবার সকালে ওই জমির বর্গাচাষিকে আলী আহমদ চাষাবাদে বাধা দেয়। বিষয়টি জানার পর আমার বাবা ঘটনাস্থলে যায়। এ সময় ভাতিজা আলী আহমদের সাথে আমার বাবার কথা-কাটাকাটি হয়। এক পর্যায়ে আলী আহমদ উত্তেজিত হয়ে আমার বাবাকে কিলঘুষি মারতে থাকে। এ সময় ঘটনাস্থলে ঢলে পড়েন তিনি। ঘটনার পরপরই স্থানীয় ও পরিবারের লোকজন বাবাকে উদ্ধার করে স্থানীয় চকরিয়া পৌর সদরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা্ করেন।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল আনোয়ার বলেন, কালু শাহকে উদ্ধারের পর সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। পরে লাশ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এছাড়া আলী আহমদকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।

ফেনী সীমান্তে বিজিবির অভিযানে দুটি বিদেশি পিস্তল উদ্ধার

চকরিয়ায় বন্য হাতির আক্রমণে প্রাণ গেল বৃদ্ধের

আগামী দিনে সরকারি দল হবে জামায়াত: এটিএম মাছুম

আমি ঠিক হলে আমার নেতাকর্মীরা ঠিক হবে না কেন

ঘেরাওয়ের নেতৃত্বে ছাত্রলীগ নেতা, ফেসবুকে সরকারবিরোধী প্রচার

কুমিল্লায় ১২ দোকানে অগ্নিকাণ্ডে ৫ কোটি টাকার ক্ষতি

পুলিশ হেফাজতে ‘নন-পলাতক আওয়ামী লীগ সভাপতি’

নৈরাজ্য ঠেকাতে বিএনপির কর্মীরাই যথেষ্ট: প্রতিমন্ত্রী মীর হেলাল

মাটিরাঙায় বিএনপি নেতাকর্মীর ওপর আ.লীগের হামলা, আহত ৪

নবীনগরে অবৈধ ড্রেজার ও অপরাধের বিরুদ্ধে এসিল্যান্ডের অভিযান